ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের নতুন ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেনকেনস্টেইন

বাংলাদেশের নতুন ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেনকেনস্টেইন
ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিভাগে নতুন মুখ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোটিয়াদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আপাতত একটি সফরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫২ বছর বয়সী বেনকেনস্টেইনকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। আসন্ন সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তিন সংস্করণেই জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবেন তিনি।

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সাম্প্রতিক পরিবর্তনের পর এই নিয়োগ এলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন।

তবে সালাহউদ্দীনকে তাঁর আগের দায়িত্ব, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বেনকেনস্টেইনকে বেছে নিয়েছে বোর্ড।

খেলোয়াড়ি জীবনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বেনকেনস্টেইনের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন এই সাবেক অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে ২৩টি ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি।

কোচিং ক্যারিয়ারেও রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচিং কাঠামোয় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ফিল্ডিং বিভাগের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা। তিনি অন্তর্বর্তী ফিল্ডিং কোচ আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আশিকুর বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট এবং ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিজ দেশের কন্ডিশন সম্পর্কে বেনকেনস্টেইনের অভিজ্ঞতা আসন্ন সফরে বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুতিতে কাজে লাগতে পারে। তবে তাঁর নিয়োগ আপাতত দক্ষিণ আফ্রিকা সফরেই সীমাবদ্ধ থাকছে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট বিসিবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বাংলাদেশের নতুন ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেনকেনস্টেইন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিভাগে নতুন মুখ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোটিয়াদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আপাতত একটি সফরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫২ বছর বয়সী বেনকেনস্টেইনকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। আসন্ন সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তিন সংস্করণেই জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবেন তিনি।

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সাম্প্রতিক পরিবর্তনের পর এই নিয়োগ এলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন।

তবে সালাহউদ্দীনকে তাঁর আগের দায়িত্ব, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বেনকেনস্টেইনকে বেছে নিয়েছে বোর্ড।

খেলোয়াড়ি জীবনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বেনকেনস্টেইনের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন এই সাবেক অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে ২৩টি ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি।

কোচিং ক্যারিয়ারেও রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচিং কাঠামোয় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ফিল্ডিং বিভাগের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা। তিনি অন্তর্বর্তী ফিল্ডিং কোচ আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আশিকুর বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট এবং ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিজ দেশের কন্ডিশন সম্পর্কে বেনকেনস্টেইনের অভিজ্ঞতা আসন্ন সফরে বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুতিতে কাজে লাগতে পারে। তবে তাঁর নিয়োগ আপাতত দক্ষিণ আফ্রিকা সফরেই সীমাবদ্ধ থাকছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ