ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা
ছবি : সংগৃহিত
ফলো করুন

কানাডা সরকারের একটি ওয়েবসাইটে প্রবেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট হ্যাকিং কৌশল ব্যবহারের চেষ্টা করেছিল বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। তবে ওই চেষ্টা সফল হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ট্রান্সলুস জানায়, গত ২৮ মে ও ৯ জুন কানাডার সরকারি প্রতিষ্ঠান ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র অনলাইন সেবাকে লক্ষ্য করে সন্দেহজনক কার্যক্রম চালানো হয়। পরে বিষয়টি কানাডা সরকারকে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।

ট্রান্সলুসের তথ্য অনুযায়ী, পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ Arquivo.pt-এর মাধ্যমে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ সেবায় মোট ৮৯৯টি অনুরোধ পাঠানোর তথ্য শনাক্ত করা হয়। এসব অনুরোধের মধ্যে কয়েকটিতে প্রাথমিক পর্যায়ের হ্যাকিং কৌশল ব্যবহারের চেষ্টা দেখা গেছে।

গবেষকদের ধারণা, এআই এজেন্টগুলো মূলত ১৯০৫ থেকে ১৯১১ সালের কানাডার বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত তথ্য খুঁজছিল। সাধারণ উপায়ে কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার পর কিছু অনুরোধে ওয়েবসাইটের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করা হয়। তবে এসব প্রচেষ্টা সফল হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

এজেন্টগুলোর পরিচয় নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে ট্রান্সলুস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহৃত কিছু কৌশল একই সময়ের এমন কিছু এআই এজেন্ট কার্যকলাপের সঙ্গে মিল রয়েছে, যেগুলো তারা আগে OpenAI-এর সঙ্গে যুক্ত করেছিল। তবে কানাডার ঘটনায় OpenAI-কে নিশ্চিতভাবে দায়ী করার মতো প্রমাণ তাদের হাতে নেই।

কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি জানিয়েছে, সন্দেহভাজন এআই এজেন্টের কার্যক্রম সম্পর্কে তারা অবগত। তবে এখন পর্যন্ত কানাডা সরকারের কোনো সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত বা সিস্টেম হ্যাক হওয়ার আলামত পাওয়া যায়নি।

OpenAI-ও জানিয়েছে, কানাডা সরকারের ওয়েবসাইটে থাকা সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটি বিষয়টি পর্যালোচনা করছে এবং কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।

স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। এর আগে অস্ট্রেলিয়া জানিয়েছিল, জুনে একটি এআই এজেন্ট দেশটির সরকারি স্বাস্থ্যতথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল।

এ ধরনের ঘটনা শক্তিশালী এআই এজেন্টের স্বয়ংক্রিয় কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারের সামনে নতুন সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : কানাডা সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কানাডা সরকারের একটি ওয়েবসাইটে প্রবেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট হ্যাকিং কৌশল ব্যবহারের চেষ্টা করেছিল বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। তবে ওই চেষ্টা সফল হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ট্রান্সলুস জানায়, গত ২৮ মে ও ৯ জুন কানাডার সরকারি প্রতিষ্ঠান ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র অনলাইন সেবাকে লক্ষ্য করে সন্দেহজনক কার্যক্রম চালানো হয়। পরে বিষয়টি কানাডা সরকারকে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।

ট্রান্সলুসের তথ্য অনুযায়ী, পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ Arquivo.pt-এর মাধ্যমে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ সেবায় মোট ৮৯৯টি অনুরোধ পাঠানোর তথ্য শনাক্ত করা হয়। এসব অনুরোধের মধ্যে কয়েকটিতে প্রাথমিক পর্যায়ের হ্যাকিং কৌশল ব্যবহারের চেষ্টা দেখা গেছে।

গবেষকদের ধারণা, এআই এজেন্টগুলো মূলত ১৯০৫ থেকে ১৯১১ সালের কানাডার বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত তথ্য খুঁজছিল। সাধারণ উপায়ে কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার পর কিছু অনুরোধে ওয়েবসাইটের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করা হয়। তবে এসব প্রচেষ্টা সফল হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

এজেন্টগুলোর পরিচয় নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে ট্রান্সলুস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহৃত কিছু কৌশল একই সময়ের এমন কিছু এআই এজেন্ট কার্যকলাপের সঙ্গে মিল রয়েছে, যেগুলো তারা আগে OpenAI-এর সঙ্গে যুক্ত করেছিল। তবে কানাডার ঘটনায় OpenAI-কে নিশ্চিতভাবে দায়ী করার মতো প্রমাণ তাদের হাতে নেই।

কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি জানিয়েছে, সন্দেহভাজন এআই এজেন্টের কার্যক্রম সম্পর্কে তারা অবগত। তবে এখন পর্যন্ত কানাডা সরকারের কোনো সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত বা সিস্টেম হ্যাক হওয়ার আলামত পাওয়া যায়নি।

OpenAI-ও জানিয়েছে, কানাডা সরকারের ওয়েবসাইটে থাকা সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটি বিষয়টি পর্যালোচনা করছে এবং কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।

স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। এর আগে অস্ট্রেলিয়া জানিয়েছিল, জুনে একটি এআই এজেন্ট দেশটির সরকারি স্বাস্থ্যতথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল।

এ ধরনের ঘটনা শক্তিশালী এআই এজেন্টের স্বয়ংক্রিয় কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারের সামনে নতুন সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ