ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এআই ব্যবহারে অতিরিক্ত ৫০ ডলার নিচ্ছে অ্যাপল

ছবি: সংগৃহীত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাড়তি ব্যবহার এবার অর্থের বিনিময়ে করার সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির ক্রিয়েটর স্টুডিওর নির্দিষ্ট কিছু অ্যাপে মাসিক এআই ব্যবহারের সীমা শেষ হয়ে গেলে অতিরিক্ত সুবিধা কিনতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য প্রায় ৫০ ডলারের একটি নতুন প্যাক চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, অ্যাপলের নতুন এই প্যাকের নাম ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’। এর মূল্য ৪৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। এটি এককালীন অর্থের বিনিময়ে কেনা যাবে। ফলে বাড়তি এআই সুবিধা পেতে আলাদা কোনো মাসিক প্যাকের সাবস্ক্রিপশন নিতে হবে না।

অ্যাপলের ক্রিয়েটর স্টুডিওতে ছবি তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত, বিভিন্ন নকশা তৈরি এবং অন্যান্য এআইনির্ভর কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট ব্যবহারসীমা রয়েছে। এই সীমা শেষ হয়ে গেলে সাধারণত নতুন মাসের বরাদ্দ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তবে নতুন প্যাকের মাধ্যমে ব্যবহারকারীরা মাসিক সীমা শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট এআই সুবিধা ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অতিরিক্ত ব্যবহারের সুযোগ এক মাসেই শেষ করতে হবে না। অব্যবহৃত অংশ পরবর্তী মাসেও ব্যবহার করা যাবে। তবে কেনার দিন থেকে ১২ মাস পার হলে অবশিষ্ট সুবিধার মেয়াদ শেষ হবে।

এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রতি মাসে ক্রিয়েটর স্টুডিওর নিয়মিত এআই ব্যবহারের বরাদ্দ শেষ হওয়ার পরই কেনা প্যাকের সুবিধা কার্যকর হবে। অর্থাৎ মাসিক বরাদ্দ অবশিষ্ট থাকলে অতিরিক্ত প্যাক থেকে ব্যবহার কাটা হবে না।

এ ছাড়া প্যাকটি নির্দিষ্ট একটি অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। অন্য অ্যাকাউন্টে স্থানান্তর কিংবা ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে ব্যবহারের সুযোগ নেই। প্যাক কিনতে হলে অ্যাপল ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশনও থাকতে হবে।

বর্তমানে লজিক প্রো অ্যাপের মাধ্যমে এই অতিরিক্ত প্যাক কেনা যাচ্ছে। অ্যাপটির মেনুবারে ‘Intelligence Features’ থেকে ‘Show Usage’ অপশনে গেলে এআই ব্যবহারের হিসাব দেখা যায়। সেখান থেকেই ‘Buy More Usage’ নির্বাচন করে নতুন প্যাক কেনা সম্ভব।

চলতি নভেম্বরের মধ্যে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্কের বিভিন্ন অ্যাপেও বাড়তি ব্যবহারসীমা কেনার সুবিধা যুক্ত হতে পারে বলে প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এসব অ্যাপে চালুর নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করা হয়নি।

এখন পর্যন্ত ভারতসহ আটটি দেশে এই প্যাক কেনার সুযোগ রয়েছে। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো। এই তালিকায় বাংলাদেশ নেই।

তবে ৪৯ দশমিক ৯৯ ডলারের প্যাক কিনে ঠিক কতবার ছবি তৈরি বা কতটি এআইনির্ভর কাজ করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি অ্যাপল। কারণ এআই ব্যবহারের পরিমাণ সংশ্লিষ্ট কাজের ধরন ও জটিলতার ওপর নির্ভর করে।

এদিকে ভবিষ্যতে সিরির এআই সুবিধা, ইমেজ প্লেগ্রাউন্ড এবং ছবি সম্পাদনার মতো সার্ভারনির্ভর অন্যান্য এআই সেবাতেও বাড়তি ব্যবহারের জন্য অর্থ নেওয়ার ব্যবস্থা আসতে পারে বলে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে আপাতত নতুন এই প্যাকের সুবিধা ক্রিয়েটর স্টুডিওর নির্দিষ্ট অ্যাপগুলোর মধ্যেই সীমিত রয়েছে। ফলে অ্যাপলের সব এআই সুবিধা ব্যবহারে এখন থেকে অর্থ দিতে হবে, এমন নয়।

ট্যাগ : অ্যাপল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এআই ব্যবহারে অতিরিক্ত ৫০ ডলার নিচ্ছে অ্যাপল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাড়তি ব্যবহার এবার অর্থের বিনিময়ে করার সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির ক্রিয়েটর স্টুডিওর নির্দিষ্ট কিছু অ্যাপে মাসিক এআই ব্যবহারের সীমা শেষ হয়ে গেলে অতিরিক্ত সুবিধা কিনতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য প্রায় ৫০ ডলারের একটি নতুন প্যাক চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, অ্যাপলের নতুন এই প্যাকের নাম ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’। এর মূল্য ৪৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। এটি এককালীন অর্থের বিনিময়ে কেনা যাবে। ফলে বাড়তি এআই সুবিধা পেতে আলাদা কোনো মাসিক প্যাকের সাবস্ক্রিপশন নিতে হবে না।

অ্যাপলের ক্রিয়েটর স্টুডিওতে ছবি তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত, বিভিন্ন নকশা তৈরি এবং অন্যান্য এআইনির্ভর কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট ব্যবহারসীমা রয়েছে। এই সীমা শেষ হয়ে গেলে সাধারণত নতুন মাসের বরাদ্দ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তবে নতুন প্যাকের মাধ্যমে ব্যবহারকারীরা মাসিক সীমা শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট এআই সুবিধা ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অতিরিক্ত ব্যবহারের সুযোগ এক মাসেই শেষ করতে হবে না। অব্যবহৃত অংশ পরবর্তী মাসেও ব্যবহার করা যাবে। তবে কেনার দিন থেকে ১২ মাস পার হলে অবশিষ্ট সুবিধার মেয়াদ শেষ হবে।

এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রতি মাসে ক্রিয়েটর স্টুডিওর নিয়মিত এআই ব্যবহারের বরাদ্দ শেষ হওয়ার পরই কেনা প্যাকের সুবিধা কার্যকর হবে। অর্থাৎ মাসিক বরাদ্দ অবশিষ্ট থাকলে অতিরিক্ত প্যাক থেকে ব্যবহার কাটা হবে না।

এ ছাড়া প্যাকটি নির্দিষ্ট একটি অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। অন্য অ্যাকাউন্টে স্থানান্তর কিংবা ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে ব্যবহারের সুযোগ নেই। প্যাক কিনতে হলে অ্যাপল ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশনও থাকতে হবে।

বর্তমানে লজিক প্রো অ্যাপের মাধ্যমে এই অতিরিক্ত প্যাক কেনা যাচ্ছে। অ্যাপটির মেনুবারে ‘Intelligence Features’ থেকে ‘Show Usage’ অপশনে গেলে এআই ব্যবহারের হিসাব দেখা যায়। সেখান থেকেই ‘Buy More Usage’ নির্বাচন করে নতুন প্যাক কেনা সম্ভব।

চলতি নভেম্বরের মধ্যে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্কের বিভিন্ন অ্যাপেও বাড়তি ব্যবহারসীমা কেনার সুবিধা যুক্ত হতে পারে বলে প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এসব অ্যাপে চালুর নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করা হয়নি।

এখন পর্যন্ত ভারতসহ আটটি দেশে এই প্যাক কেনার সুযোগ রয়েছে। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো। এই তালিকায় বাংলাদেশ নেই।

তবে ৪৯ দশমিক ৯৯ ডলারের প্যাক কিনে ঠিক কতবার ছবি তৈরি বা কতটি এআইনির্ভর কাজ করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি অ্যাপল। কারণ এআই ব্যবহারের পরিমাণ সংশ্লিষ্ট কাজের ধরন ও জটিলতার ওপর নির্ভর করে।

এদিকে ভবিষ্যতে সিরির এআই সুবিধা, ইমেজ প্লেগ্রাউন্ড এবং ছবি সম্পাদনার মতো সার্ভারনির্ভর অন্যান্য এআই সেবাতেও বাড়তি ব্যবহারের জন্য অর্থ নেওয়ার ব্যবস্থা আসতে পারে বলে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে আপাতত নতুন এই প্যাকের সুবিধা ক্রিয়েটর স্টুডিওর নির্দিষ্ট অ্যাপগুলোর মধ্যেই সীমিত রয়েছে। ফলে অ্যাপলের সব এআই সুবিধা ব্যবহারে এখন থেকে অর্থ দিতে হবে, এমন নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ