ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জর্ডানের বিপক্ষে গোল করে রেকর্ড গড়লেন মেসি

ছবি : সংগৃহীত
ফলো করুন

জর্ডানের বিপক্ষেও গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আর এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। টানা সাত ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর দীর্ঘদিনের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।

১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করেছিলেন। সেই আসরে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল, আর জাইরজিনিওর ধারাবাহিক গোল করার কীর্তি ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়।

মেসির এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ওই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁয়ের পাশে বসেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করার পর সেই রেকর্ড এককভাবে নিজের করে নেন আর্জেন্টাইন অধিনায়ক।

উল্লেখ্য, ফঁতেইঁ এক আসরেই টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি একাধিক আসর মিলিয়ে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। তবে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি এখন শুধুই মেসির।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি আর্জেন্টিনা জর্ডান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানের বিপক্ষে গোল করে রেকর্ড গড়লেন মেসি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

জর্ডানের বিপক্ষেও গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আর এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। টানা সাত ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর দীর্ঘদিনের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।

১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করেছিলেন। সেই আসরে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল, আর জাইরজিনিওর ধারাবাহিক গোল করার কীর্তি ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়।

মেসির এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ওই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁয়ের পাশে বসেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করার পর সেই রেকর্ড এককভাবে নিজের করে নেন আর্জেন্টাইন অধিনায়ক।

উল্লেখ্য, ফঁতেইঁ এক আসরেই টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি একাধিক আসর মিলিয়ে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। তবে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি এখন শুধুই মেসির।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ