ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালি অতিক্রম করছে একটি জাহাজ। ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন মধ্যস্থতায় হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে হরমুজ প্রণালিতে। শনিবার (২৭ জুন) একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। দুই সপ্তাহ আগে চার মাসের সংঘাতের অবসানে হওয়া চুক্তির পর এটিই সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্যমতে, হামলায় ট্যাংকারটির ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়িয়েছে নৌবাহিনীর আন্তর্জাতিক জোট পরিচালিত যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ওয়াশিংটন জানিয়েছে, তারা রাতভর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে।

ইরান নির্দিষ্ট কোনো জাহাজে হামলার দায় স্বীকার না করলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস অনুমোদিত চ্যানেল ব্যবহার না করা কয়েকটি অজ্ঞাত জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছুড়েছে। এর ফলে হরমুজ প্রণালি অতিক্রমের আগে অনেক জাহাজ ইরানের অনুমতি নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তরের আশপাশে ইরানি ড্রোন হামলার অভিযোগও তুলেছে বাহরাইন। দেশটি এ ঘটনাকে অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

এদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মিত্রদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ওয়াশিংটনের ব্যর্থতার কথাও তুলে ধরেছে তেহরান। একই সময়ে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় নতুন করে ইসরাইলি ড্রোন হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় অংশ পরিবহন হওয়ায় নতুন করে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : হরমুজ প্রণালি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

মার্কিন মধ্যস্থতায় হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে হরমুজ প্রণালিতে। শনিবার (২৭ জুন) একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। দুই সপ্তাহ আগে চার মাসের সংঘাতের অবসানে হওয়া চুক্তির পর এটিই সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্যমতে, হামলায় ট্যাংকারটির ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়িয়েছে নৌবাহিনীর আন্তর্জাতিক জোট পরিচালিত যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ওয়াশিংটন জানিয়েছে, তারা রাতভর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে।

ইরান নির্দিষ্ট কোনো জাহাজে হামলার দায় স্বীকার না করলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস অনুমোদিত চ্যানেল ব্যবহার না করা কয়েকটি অজ্ঞাত জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছুড়েছে। এর ফলে হরমুজ প্রণালি অতিক্রমের আগে অনেক জাহাজ ইরানের অনুমতি নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তরের আশপাশে ইরানি ড্রোন হামলার অভিযোগও তুলেছে বাহরাইন। দেশটি এ ঘটনাকে অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

এদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মিত্রদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ওয়াশিংটনের ব্যর্থতার কথাও তুলে ধরেছে তেহরান। একই সময়ে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় নতুন করে ইসরাইলি ড্রোন হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় অংশ পরিবহন হওয়ায় নতুন করে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ