ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোংলা বন্দরে জাহাজ চলাচলে বড় পতন, বাড়ছে ব্যবসায়ীদের ব্যয়

ফাইল ছবি
ফলো করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় গত চার বছরে জাহাজের আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ। পশুর নদীর নাব্য সংকটে বড় জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বাড়ছে পণ্য পরিবহনের খরচ। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের অনিশ্চয়তায় অনেক ব্যবসায়ী মোংলার পরিবর্তে চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বন্দরে ১ হাজার ৭১২টি জাহাজ এসেছিল। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৮৭টিতে। অর্থাৎ চার বছরের ব্যবধানে জাহাজের আগমন কমেছে ৭২৫টি। একই সময়ে বন্দর ছেড়ে যাওয়া জাহাজের সংখ্যাও কমেছে ৭১৪টি।

গত অর্থবছরে মোংলা থেকে ৯৯৪টি জাহাজ ছেড়ে গেছে। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই বন্দরে জাহাজ চলাচলের সর্বনিম্ন সংখ্যা।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে মোংলায় ১ হাজার ২২৩টি জাহাজ এসেছিল। পরের অর্থবছরে তা কমে হয় ১ হাজার ৮৯টি। ২০২৪-২৫ অর্থবছরে জাহাজের সংখ্যা আরও কমে দাঁড়ায় ১ হাজার ৫২টিতে।

বিশেষ করে ভারত-বাংলাদেশ প্রটোকল ও অন্যান্য শ্রেণির জাহাজ চলাচলে বড় ধরনের পতন ঘটেছে। ২০২১-২২ অর্থবছরে এই শ্রেণিতে ৮২৬টি জাহাজ এলেও গত অর্থবছরে এসেছে মাত্র ১৭২টি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরে এসেছে ২১৩টি জাহাজ। মাসিক গড় প্রায় ৭১টি, যেখানে আগের অর্থবছরে গড়ে প্রতি মাসে ৮২টি জাহাজ এসেছিল।

বন্দরসংশ্লিষ্টরা বলছেন, পশুর নদীর প্রবেশমুখে পলি জমে চ্যানেলের গভীরতা কমে যাওয়ায় বড় জাহাজ সরাসরি বন্দরের জেটিতে পৌঁছাতে পারছে না। ফলে অনেক জাহাজকে বহির্নোঙরে পণ্যের উল্লেখযোগ্য অংশ খালাস করে বন্দরে প্রবেশ করতে হচ্ছে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বড় জাহাজগুলোকে প্রায় অর্ধেক পণ্য বহির্নোঙরে নামিয়ে বাকি পণ্য নিয়ে বন্দরে আসতে হচ্ছে। এতে জাহাজ পরিচালনা ও পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাচ্ছে।

তাঁর মতে, জাহাজমালিকেরা বন্দরের নাব্য পরিস্থিতি বিবেচনা করেই জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেন। অনুকূল পরিবেশ না পেলে তাঁরা বিকল্প বন্দর বেছে নিচ্ছেন। আবার কেউ মোংলায় জাহাজ পাঠাতে রাজি হলেও অতিরিক্ত ভাড়া দাবি করছেন।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোংলার জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ নোঙর করতে পারে। সর্বোচ্চ ২২৫ মিটার দীর্ঘ জাহাজ বন্দরে প্রবেশের সুযোগ রয়েছে। তবে চ্যানেলের গভীরতা জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। বর্ষায় পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের সময় ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজও চলাচল করতে পারে।

অন্যদিকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানিয়েছেন, নাব্য সংকটের পাশাপাশি কনটেইনারবাহী ও গ্যাস পরিবহনকারী জাহাজের সংখ্যা কমে যাওয়ায় বন্দরের কার্যক্রমে প্রভাব পড়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, মোংলা থেকে পণ্য পরিবহনে বাড়তি ব্যয় ও সময়সূচি ঠিক রাখতে না পারায় রপ্তানিকারকেরা চট্টগ্রামমুখী হচ্ছেন। নির্ধারিত সময়ে পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছাতে না পারলে তা গ্রহণে অস্বীকৃতির ঝুঁকিও রয়েছে।

এ ছাড়া বন্দরের সড়ক যোগাযোগ ও শুল্কায়ন কার্যক্রমের ধীরগতি নিয়েও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। তাঁদের দাবি, কাস্টমসের ম্যানুয়াল ব্যবস্থার কারণে এক দিনের কাজ শেষ করতে কখনো ১১ দিন পর্যন্ত সময় লাগছে। এ সমস্যা দূর করতে শুল্কায়ন কার্যক্রম দ্রুত ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে জাহাজ চলাচল কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ কার্গো হ্যান্ডলিং হয়েছে বন্দরে।

বন্দর কর্তৃপক্ষের মতে, জাহাজের সংখ্যা কমার পেছনে শুধু নাব্য সংকট নয়, আন্তর্জাতিক বাণিজ্যের পরিস্থিতি, রাজনৈতিক পরিবর্তন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যবসায়ীদের বন্দর ব্যবহারের সিদ্ধান্তও প্রভাব ফেলছে।

ফলে জাহাজ চলাচলের পরিসংখ্যানে নিম্নমুখী প্রবণতা থাকলেও বন্দরের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে পণ্য ওঠানামার পরিমাণ বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

ট্যাগ : চট্টগ্রাম বন্দর মোংলা বন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোংলা বন্দরে জাহাজ চলাচলে বড় পতন, বাড়ছে ব্যবসায়ীদের ব্যয়

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় গত চার বছরে জাহাজের আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ। পশুর নদীর নাব্য সংকটে বড় জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বাড়ছে পণ্য পরিবহনের খরচ। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের অনিশ্চয়তায় অনেক ব্যবসায়ী মোংলার পরিবর্তে চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বন্দরে ১ হাজার ৭১২টি জাহাজ এসেছিল। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৮৭টিতে। অর্থাৎ চার বছরের ব্যবধানে জাহাজের আগমন কমেছে ৭২৫টি। একই সময়ে বন্দর ছেড়ে যাওয়া জাহাজের সংখ্যাও কমেছে ৭১৪টি।

গত অর্থবছরে মোংলা থেকে ৯৯৪টি জাহাজ ছেড়ে গেছে। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই বন্দরে জাহাজ চলাচলের সর্বনিম্ন সংখ্যা।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে মোংলায় ১ হাজার ২২৩টি জাহাজ এসেছিল। পরের অর্থবছরে তা কমে হয় ১ হাজার ৮৯টি। ২০২৪-২৫ অর্থবছরে জাহাজের সংখ্যা আরও কমে দাঁড়ায় ১ হাজার ৫২টিতে।

বিশেষ করে ভারত-বাংলাদেশ প্রটোকল ও অন্যান্য শ্রেণির জাহাজ চলাচলে বড় ধরনের পতন ঘটেছে। ২০২১-২২ অর্থবছরে এই শ্রেণিতে ৮২৬টি জাহাজ এলেও গত অর্থবছরে এসেছে মাত্র ১৭২টি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরে এসেছে ২১৩টি জাহাজ। মাসিক গড় প্রায় ৭১টি, যেখানে আগের অর্থবছরে গড়ে প্রতি মাসে ৮২টি জাহাজ এসেছিল।

বন্দরসংশ্লিষ্টরা বলছেন, পশুর নদীর প্রবেশমুখে পলি জমে চ্যানেলের গভীরতা কমে যাওয়ায় বড় জাহাজ সরাসরি বন্দরের জেটিতে পৌঁছাতে পারছে না। ফলে অনেক জাহাজকে বহির্নোঙরে পণ্যের উল্লেখযোগ্য অংশ খালাস করে বন্দরে প্রবেশ করতে হচ্ছে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বড় জাহাজগুলোকে প্রায় অর্ধেক পণ্য বহির্নোঙরে নামিয়ে বাকি পণ্য নিয়ে বন্দরে আসতে হচ্ছে। এতে জাহাজ পরিচালনা ও পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাচ্ছে।

তাঁর মতে, জাহাজমালিকেরা বন্দরের নাব্য পরিস্থিতি বিবেচনা করেই জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেন। অনুকূল পরিবেশ না পেলে তাঁরা বিকল্প বন্দর বেছে নিচ্ছেন। আবার কেউ মোংলায় জাহাজ পাঠাতে রাজি হলেও অতিরিক্ত ভাড়া দাবি করছেন।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোংলার জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ নোঙর করতে পারে। সর্বোচ্চ ২২৫ মিটার দীর্ঘ জাহাজ বন্দরে প্রবেশের সুযোগ রয়েছে। তবে চ্যানেলের গভীরতা জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। বর্ষায় পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের সময় ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজও চলাচল করতে পারে।

অন্যদিকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানিয়েছেন, নাব্য সংকটের পাশাপাশি কনটেইনারবাহী ও গ্যাস পরিবহনকারী জাহাজের সংখ্যা কমে যাওয়ায় বন্দরের কার্যক্রমে প্রভাব পড়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, মোংলা থেকে পণ্য পরিবহনে বাড়তি ব্যয় ও সময়সূচি ঠিক রাখতে না পারায় রপ্তানিকারকেরা চট্টগ্রামমুখী হচ্ছেন। নির্ধারিত সময়ে পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছাতে না পারলে তা গ্রহণে অস্বীকৃতির ঝুঁকিও রয়েছে।

এ ছাড়া বন্দরের সড়ক যোগাযোগ ও শুল্কায়ন কার্যক্রমের ধীরগতি নিয়েও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। তাঁদের দাবি, কাস্টমসের ম্যানুয়াল ব্যবস্থার কারণে এক দিনের কাজ শেষ করতে কখনো ১১ দিন পর্যন্ত সময় লাগছে। এ সমস্যা দূর করতে শুল্কায়ন কার্যক্রম দ্রুত ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে জাহাজ চলাচল কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ কার্গো হ্যান্ডলিং হয়েছে বন্দরে।

বন্দর কর্তৃপক্ষের মতে, জাহাজের সংখ্যা কমার পেছনে শুধু নাব্য সংকট নয়, আন্তর্জাতিক বাণিজ্যের পরিস্থিতি, রাজনৈতিক পরিবর্তন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যবসায়ীদের বন্দর ব্যবহারের সিদ্ধান্তও প্রভাব ফেলছে।

ফলে জাহাজ চলাচলের পরিসংখ্যানে নিম্নমুখী প্রবণতা থাকলেও বন্দরের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে পণ্য ওঠানামার পরিমাণ বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ