রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরে রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কী কারণে ওই বাসায় অবস্থান করছিলেন এবং সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় এবং তারা সংগঠনটির কোন পর্যায়ের নেতাকর্মী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। অভিযানকালে সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বাসায় ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ