ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ভারতের কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

টানা দুই ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ হকি দল। তবে শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে ভারত। তৃতীয় মিনিটে অভিষেকের গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ২২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুগরাজ সিং। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতের তৃতীয় গোলটি করেন অধিনায়ক হারমানপ্রীত সিং।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও গোল পায় ভারত। ৩২তম মিনিটে সুখজিৎ সিং গোল করে স্কোরলাইন ৪-০ করেন। ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রীত।

এরপর ম্যাচে ভারতের গোলের ধারা আরও জোরালো হয়। ৪৪ ও ৪৫তম মিনিটে পরপর দুই গোল করেন শিলানন্দ লাকরা। একই সময়ে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত সিং।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের জালে আরও দুই গোল করে ভারত। ৫৯তম মিনিটে সঞ্জয় এবং শেষ মিনিটে মানদীপ সিং গোল করলে ভারতের জয় নিশ্চিত হয় ১০-০ ব্যবধানে।

এবারের এশিয়ান গেমসে টানা দুই পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হারে দলটি।

পরের দুই ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নেওয়ার পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তারা। তবে ভারতের বিপক্ষে সেই জয়ের ধারা আর ধরে রাখা সম্ভব হয়নি।

বাংলাদেশ এখন পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। আগামী ১ অক্টোবর কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।

ট্যাগ : বাংলাদেশ হকি ভারত হকি এশিয়ান গেমস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টানা দুই ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ হকি দল। তবে শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে ভারত। তৃতীয় মিনিটে অভিষেকের গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ২২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুগরাজ সিং। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতের তৃতীয় গোলটি করেন অধিনায়ক হারমানপ্রীত সিং।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও গোল পায় ভারত। ৩২তম মিনিটে সুখজিৎ সিং গোল করে স্কোরলাইন ৪-০ করেন। ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রীত।

এরপর ম্যাচে ভারতের গোলের ধারা আরও জোরালো হয়। ৪৪ ও ৪৫তম মিনিটে পরপর দুই গোল করেন শিলানন্দ লাকরা। একই সময়ে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত সিং।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের জালে আরও দুই গোল করে ভারত। ৫৯তম মিনিটে সঞ্জয় এবং শেষ মিনিটে মানদীপ সিং গোল করলে ভারতের জয় নিশ্চিত হয় ১০-০ ব্যবধানে।

এবারের এশিয়ান গেমসে টানা দুই পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হারে দলটি।

পরের দুই ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নেওয়ার পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তারা। তবে ভারতের বিপক্ষে সেই জয়ের ধারা আর ধরে রাখা সম্ভব হয়নি।

বাংলাদেশ এখন পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। আগামী ১ অক্টোবর কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ