ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শহীদ ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির সুপারিশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ জানানো হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্য সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। তাদের প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদকে কার্যকর ও সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জাতীয় রাজনীতিতে মুক্তিযোদ্ধা সংসদ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে বলেও বৈঠকে মত দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে তাদের প্রাপ্য সম্মান পান, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান এবং সংসদ সদস্য রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

ট্যাগ : মুক্তিযুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শহীদ ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির সুপারিশ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ জানানো হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্য সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। তাদের প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদকে কার্যকর ও সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জাতীয় রাজনীতিতে মুক্তিযোদ্ধা সংসদ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে বলেও বৈঠকে মত দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে তাদের প্রাপ্য সম্মান পান, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান এবং সংসদ সদস্য রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ