ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু
ছবি : সংগৃহিত
ফলো করুন

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল দিয়ে প্রথমবারের মতো ফ্লাইট ওঠানামা করে।

নতুন টার্মিনাল চালু হওয়ায় যাত্রী ও পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীদের মতে, আগের টার্মিনালের তুলনায় নতুন ভবনটি বেশি প্রশস্ত ও পরিচ্ছন্ন। পাশাপাশি লাগেজ সংগ্রহের প্রক্রিয়াও তুলনামূলক দ্রুত ও সহজ হয়েছে।

এক যাত্রী জানান, নতুন টার্মিনালের পরিবেশ ও ব্যবস্থাপনা তার ভালো লেগেছে। আগের তুলনায় পরিচ্ছন্নতা বেড়েছে এবং যাত্রীদের ভোগান্তিও কমেছে। সহজে লাগেজ সংগ্রহ করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

দেশীয় বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, দেশি ও বিদেশি পর্যটকদের কথা বিবেচনায় রেখে টার্মিনালটিতে আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদের ভাষ্য অনুযায়ী, নতুন টার্মিনালের প্রস্থান ও আগমন হলের পাশাপাশি বোর্ডিং লাউঞ্জও বেশ প্রশস্ত। যাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের জানান, নতুন টার্মিনালে আধুনিক ব্যাগেজ বেল্ট রয়েছে। ভবনের পরিসর বড় হওয়ায় যাত্রীদের আগের মতো ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হবে না বলে আশা করছেন তিনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রীদের হয়রানি কমানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ জানান, বিমানবন্দরের নিরাপত্তায় আনসার সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তাকর্মী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংস্থা ও বিভাগের সমন্বয়ে প্রায় ১৬টি ইউনিট নিরাপত্তা কার্যক্রমে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।

ট্যাগ : কক্সবাজার কক্সবাজার বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল দিয়ে প্রথমবারের মতো ফ্লাইট ওঠানামা করে।

নতুন টার্মিনাল চালু হওয়ায় যাত্রী ও পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীদের মতে, আগের টার্মিনালের তুলনায় নতুন ভবনটি বেশি প্রশস্ত ও পরিচ্ছন্ন। পাশাপাশি লাগেজ সংগ্রহের প্রক্রিয়াও তুলনামূলক দ্রুত ও সহজ হয়েছে।

এক যাত্রী জানান, নতুন টার্মিনালের পরিবেশ ও ব্যবস্থাপনা তার ভালো লেগেছে। আগের তুলনায় পরিচ্ছন্নতা বেড়েছে এবং যাত্রীদের ভোগান্তিও কমেছে। সহজে লাগেজ সংগ্রহ করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

দেশীয় বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, দেশি ও বিদেশি পর্যটকদের কথা বিবেচনায় রেখে টার্মিনালটিতে আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদের ভাষ্য অনুযায়ী, নতুন টার্মিনালের প্রস্থান ও আগমন হলের পাশাপাশি বোর্ডিং লাউঞ্জও বেশ প্রশস্ত। যাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের জানান, নতুন টার্মিনালে আধুনিক ব্যাগেজ বেল্ট রয়েছে। ভবনের পরিসর বড় হওয়ায় যাত্রীদের আগের মতো ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হবে না বলে আশা করছেন তিনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রীদের হয়রানি কমানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ জানান, বিমানবন্দরের নিরাপত্তায় আনসার সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তাকর্মী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সংস্থা ও বিভাগের সমন্বয়ে প্রায় ১৬টি ইউনিট নিরাপত্তা কার্যক্রমে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ