ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ত্রাসীদের ভয়ে দোকানপাট বন্ধ, ‘সাবধানে থাকুন’ বলে দায় সারছে পুলিশ!

ছবি : সংগৃহীত
ফলো করুন

খুলনা নগরীতে খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না; বরং বিভিন্ন এলাকায় নতুন নতুন অপরাধী চক্রের উত্থান ঘটছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশ প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেই। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে না, আবার মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। টহল পুলিশের সংখ্যা কমে যাওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি চাঁদার দাবিতে একটি হাসপাতালে হামলা চালায় সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠানটির মালিককে হুমকি দিয়ে নুর আজিম দম্ভোক্তি করে বলেন, “পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।”

পুলিশের অসহযোগিতায় ভুক্তভোগী ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেন অভিযোগ করেন, হামলার পর পুলিশ দেরিতে আসে এবং ভাঙচুর শেষে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ উল্টো তাঁকে সাবধানে ও একা চলাচল না করার পরামর্শ দিয়ে যায়। একইভাবে সন্ত্রাসীদের হুমকির পর জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন পুলিশকে জানালে তাঁকে আপাতত দোকান বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। পুলিশের কার্যকর সহায়তা না পেয়ে নগরীর চয়নিকা ফার্মেসিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার বাবু।

সদর থানা এলাকায় ব্যাপক চাঁদাবাজির ঘটনায় ওসি লোকমান হোসেনের পূর্ব অভিজ্ঞতার অভাব এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর ইসলামের ঘটনাস্থলে অনুপস্থিতি নিয়েও ক্ষোভ ও দক্ষতার প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, পুলিশের সদিচ্ছার অভাবেই অপরাধ দমন হচ্ছে না।

অভিযোগের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অপরাধ দমনে রাষ্ট্রের সব অর্গান একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা রয়েছে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন, ফলে অপরাধীরা ছাড় পেয়ে যায়।”

অন্যদিকে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন, “পুলিশ অপরাধীদের আসামি হিসেবে ট্রিট করছে না এবং মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রাখছে, যাতে তারা ছাড়া পাচ্ছে। সন্ত্রাসীদের রুখতে আমরা অচিরেই পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে কার্যক্রম হাতে নিয়েছি।”

পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “এই খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রম। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা গোটাচ্ছেন, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। এ অবস্থা থেকে বের করতে না পারলে এই শহর বাস অযোগ্য হয়ে পড়বে।”

ট্যাগ : সাবধানে সন্ত্রাসীদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সন্ত্রাসীদের ভয়ে দোকানপাট বন্ধ, ‘সাবধানে থাকুন’ বলে দায় সারছে পুলিশ!

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

খুলনা নগরীতে খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না; বরং বিভিন্ন এলাকায় নতুন নতুন অপরাধী চক্রের উত্থান ঘটছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশ প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেই। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে না, আবার মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। টহল পুলিশের সংখ্যা কমে যাওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি চাঁদার দাবিতে একটি হাসপাতালে হামলা চালায় সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠানটির মালিককে হুমকি দিয়ে নুর আজিম দম্ভোক্তি করে বলেন, “পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।”

পুলিশের অসহযোগিতায় ভুক্তভোগী ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেন অভিযোগ করেন, হামলার পর পুলিশ দেরিতে আসে এবং ভাঙচুর শেষে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর পুলিশ উল্টো তাঁকে সাবধানে ও একা চলাচল না করার পরামর্শ দিয়ে যায়। একইভাবে সন্ত্রাসীদের হুমকির পর জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন পুলিশকে জানালে তাঁকে আপাতত দোকান বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। পুলিশের কার্যকর সহায়তা না পেয়ে নগরীর চয়নিকা ফার্মেসিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার বাবু।

সদর থানা এলাকায় ব্যাপক চাঁদাবাজির ঘটনায় ওসি লোকমান হোসেনের পূর্ব অভিজ্ঞতার অভাব এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর ইসলামের ঘটনাস্থলে অনুপস্থিতি নিয়েও ক্ষোভ ও দক্ষতার প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, পুলিশের সদিচ্ছার অভাবেই অপরাধ দমন হচ্ছে না।

অভিযোগের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অপরাধ দমনে রাষ্ট্রের সব অর্গান একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা রয়েছে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন, ফলে অপরাধীরা ছাড় পেয়ে যায়।”

অন্যদিকে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন, “পুলিশ অপরাধীদের আসামি হিসেবে ট্রিট করছে না এবং মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রাখছে, যাতে তারা ছাড়া পাচ্ছে। সন্ত্রাসীদের রুখতে আমরা অচিরেই পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে কার্যক্রম হাতে নিয়েছি।”

পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “এই খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রম। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা গোটাচ্ছেন, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। এ অবস্থা থেকে বের করতে না পারলে এই শহর বাস অযোগ্য হয়ে পড়বে।”

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ