ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ খাতে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।

আলোচনায় এডিবির কান্ট্রি ডিরেক্টর কম্পিউটার সায়েন্স, আইসিটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়নের সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া) মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারঅ্যাকটিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগের কথা জানান তিনি।

চিংফেং ঝাং উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন কেবল একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এডিবির এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় সংস্কার হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। পরবর্তী শিক্ষাবর্ষে এটি পঞ্চম শ্রেণিতে এবং পর্যায়ক্রমে সব শ্রেণিতেই বাধ্যতামূলক করা হবে।

নারীশিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মাহদী আমিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল; বর্তমান সরকার সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদে তা স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকা ‘মিড-ডে মিল’ কর্মসূচি পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে চালুর পরিকল্পনা রয়েছে।

শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত বেঞ্চের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শিশুদের মানসিক বিকাশ ও ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘লার্নিং টয়’ এবং বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন আউটডোর ক্রীড়া সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ খাতে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।

আলোচনায় এডিবির কান্ট্রি ডিরেক্টর কম্পিউটার সায়েন্স, আইসিটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়নের সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া) মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারঅ্যাকটিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগের কথা জানান তিনি।

চিংফেং ঝাং উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন কেবল একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এডিবির এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় সংস্কার হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। পরবর্তী শিক্ষাবর্ষে এটি পঞ্চম শ্রেণিতে এবং পর্যায়ক্রমে সব শ্রেণিতেই বাধ্যতামূলক করা হবে।

নারীশিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মাহদী আমিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল; বর্তমান সরকার সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদে তা স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকা ‘মিড-ডে মিল’ কর্মসূচি পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে চালুর পরিকল্পনা রয়েছে।

শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত বেঞ্চের পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শিশুদের মানসিক বিকাশ ও ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘লার্নিং টয়’ এবং বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন আউটডোর ক্রীড়া সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ