ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে দৈনিক গ্যাসের ঘাটতি ২,২২০ মিলিয়ন ঘনফুট: সংসদে মন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে প্রতিদিন গ্যাসের মোট চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও দেশীয় উৎপাদন হচ্ছে গড়ে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই তীব্র সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিকল্প উৎস থেকে এলএনজি আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানিমন্ত্রী সংসদকে জানান, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এসব পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানি অব্যাহত রাখা, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং জ্বালানির বিকল্প উৎস তৈরি করা।

দেশীয় গ্যাস অনুসন্ধান ও ১৫০ কূপ খনন: নতুন গ্যাসের মজুত খুঁজে বের করতে দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী জানান, বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতোমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের তথ্য সংগ্রহ শেষ করেছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০৩০-৩১ সালের মধ্যে চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে, সাতটির কাজ চলমান এবং অবশিষ্ট ১১১টি কূপের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সমুদ্রাঞ্চলে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র: সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্যও নতুন পিএসসির খসড়া তৈরি করা হয়েছে।

বিকল্প উৎস থেকে এলএনজি ও হরমুজ প্রণালি সংকট: এলএনজি সরবরাহের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের সাতটি দীর্ঘমেয়াদি ও তিনটি স্বল্পমেয়াদিসহ মোট ১০টি সরবরাহ চুক্তি রয়েছে। এছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য বাধা তৈরি হয়েছে। এ সংকট সামাল দিতে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।

মহেশখালী ও মাতারবাড়ীতে নতুন টার্মিনাল: এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি নতুন টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এই দুটি টার্মিনাল চালু হলে দেশের মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা বেড়ে দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে।

ভোলার গ্যাস ব্যবহারের পরিকল্পনা: এদিকে ভোলায় মজুত থাকা অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পকারখানায় সরবরাহ করা যায় কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগানো গেলে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে সংসদে আশাবাদ ব্যক্ত করেন জ্বালানিমন্ত্রী।

ট্যাগ : সংসদে মন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দেশে দৈনিক গ্যাসের ঘাটতি ২,২২০ মিলিয়ন ঘনফুট: সংসদে মন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দেশে প্রতিদিন গ্যাসের মোট চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও দেশীয় উৎপাদন হচ্ছে গড়ে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই তীব্র সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিকল্প উৎস থেকে এলএনজি আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানিমন্ত্রী সংসদকে জানান, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এসব পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানি অব্যাহত রাখা, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং জ্বালানির বিকল্প উৎস তৈরি করা।

দেশীয় গ্যাস অনুসন্ধান ও ১৫০ কূপ খনন: নতুন গ্যাসের মজুত খুঁজে বের করতে দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী জানান, বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতোমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের তথ্য সংগ্রহ শেষ করেছে। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০৩০-৩১ সালের মধ্যে চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে, সাতটির কাজ চলমান এবং অবশিষ্ট ১১১টি কূপের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সমুদ্রাঞ্চলে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র: সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ‘অফশোর মডেল পিএসসি ২০২৬’-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্যও নতুন পিএসসির খসড়া তৈরি করা হয়েছে।

বিকল্প উৎস থেকে এলএনজি ও হরমুজ প্রণালি সংকট: এলএনজি সরবরাহের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের সাতটি দীর্ঘমেয়াদি ও তিনটি স্বল্পমেয়াদিসহ মোট ১০টি সরবরাহ চুক্তি রয়েছে। এছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য বাধা তৈরি হয়েছে। এ সংকট সামাল দিতে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।

মহেশখালী ও মাতারবাড়ীতে নতুন টার্মিনাল: এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি নতুন টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এই দুটি টার্মিনাল চালু হলে দেশের মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা বেড়ে দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে।

ভোলার গ্যাস ব্যবহারের পরিকল্পনা: এদিকে ভোলায় মজুত থাকা অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পকারখানায় সরবরাহ করা যায় কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগানো গেলে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে সংসদে আশাবাদ ব্যক্ত করেন জ্বালানিমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ