ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের মিছিল!

গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের মিছিল!
ছবি : সংগৃহীত
ফলো করুন

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতির মধ্যেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের একাধিক পয়েন্টে এসব কর্মসূচি পালিত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

স্থানীয়রা আরও জানান, দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়ে লঞ্চঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা; প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সে সময় পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।

এরপর দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁরা কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন এবং ‘জেলা পরিষদ স্বাধীন’ বলে স্লোগান দেন।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ সংবাদমাধ্যমকে বলেন, শহরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।

ট্যাগ : গোপালগঞ্জ ছাত্রলীগ বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের মিছিল!

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতির মধ্যেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের একাধিক পয়েন্টে এসব কর্মসূচি পালিত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

স্থানীয়রা আরও জানান, দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়ে লঞ্চঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা; প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সে সময় পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।

এরপর দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁরা কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন এবং ‘জেলা পরিষদ স্বাধীন’ বলে স্লোগান দেন।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ সংবাদমাধ্যমকে বলেন, শহরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ