ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাবাকে ক্ষমতাচ্যুত করার ‘ষড়যন্ত্র’ নিয়ে বই লিখছেন নেতানিয়াহুপুত্র!

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে—এমন দাবি তুলে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহু। ডানপন্থি সক্রিয়তাবাদী হিসেবে পরিচিত ইয়াইরের অভিযোগ, ইসরাইলের ভেতরের ও বাইরের একাধিক শক্তি তাঁর বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল—অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক স্যাবোটার্স’ শিরোনামের বইটি প্রকাশ ও বিতরণ করবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। প্রকাশকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বইটিতে ‘পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনা’ তুলে ধরা হবে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, “ইয়াইর নেতানিয়াহু সব সময়ই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু ইসরাইলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যখন তাঁর বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর হয়, তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা খুব কম নাগরিকই দেখতে পান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশটির কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম নেটওয়ার্ক এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা।” বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন পেয়েছে। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে তারা পিছিয়ে থাকলেও পার্লামেন্টে এখনো সবচেয়ে বড় ব্লক হিসেবে রয়েছে। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন, যা সরকার গঠনের জোট আলোচনায় তাদের গুরুত্বপূর্ণ করে তুলেছে।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসা ইয়াইর নির্বাচনের পর থেকেই দাবি করছেন যে তাঁর বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে আরব দেশগুলোর অর্থসহ বিভিন্ন শক্তি কাজ করেছে। গত মঙ্গলবার এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আবারও অভিযোগ করেন, “শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুস দিয়ে নির্বাচন চুরি করেছে।” এছাড়া ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুস গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে চলমান তিনটি দুর্নীতির মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর তথ্য অনুযায়ী, ইয়াইরের নতুন বইটির মূল প্রকাশনা প্রতিষ্ঠান ‘র‍্যাটপ্যাক প্রেস’, যা প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার ও মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র‍্যাটনার। জেমস প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার একজন অন্যতম সাক্ষী; অন্যদিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র‍্যাটনার ইসরাইলে চলে যান। নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, কয়েক বছর ধরে প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী এবং প্যাকারের মালিকানাধীন তেল আবিবের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও মাঝেমধ্যে ব্যবহার করতেন ইয়াইর নেতানিয়াহু।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাবাকে ক্ষমতাচ্যুত করার ‘ষড়যন্ত্র’ নিয়ে বই লিখছেন নেতানিয়াহুপুত্র!

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে—এমন দাবি তুলে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহু। ডানপন্থি সক্রিয়তাবাদী হিসেবে পরিচিত ইয়াইরের অভিযোগ, ইসরাইলের ভেতরের ও বাইরের একাধিক শক্তি তাঁর বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল—অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক স্যাবোটার্স’ শিরোনামের বইটি প্রকাশ ও বিতরণ করবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। প্রকাশকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বইটিতে ‘পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনা’ তুলে ধরা হবে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, “ইয়াইর নেতানিয়াহু সব সময়ই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু ইসরাইলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যখন তাঁর বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর হয়, তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা খুব কম নাগরিকই দেখতে পান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশটির কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম নেটওয়ার্ক এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা।” বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন পেয়েছে। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে তারা পিছিয়ে থাকলেও পার্লামেন্টে এখনো সবচেয়ে বড় ব্লক হিসেবে রয়েছে। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন, যা সরকার গঠনের জোট আলোচনায় তাদের গুরুত্বপূর্ণ করে তুলেছে।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসা ইয়াইর নির্বাচনের পর থেকেই দাবি করছেন যে তাঁর বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে আরব দেশগুলোর অর্থসহ বিভিন্ন শক্তি কাজ করেছে। গত মঙ্গলবার এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আবারও অভিযোগ করেন, “শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুস দিয়ে নির্বাচন চুরি করেছে।” এছাড়া ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুস গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে চলমান তিনটি দুর্নীতির মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর তথ্য অনুযায়ী, ইয়াইরের নতুন বইটির মূল প্রকাশনা প্রতিষ্ঠান ‘র‍্যাটপ্যাক প্রেস’, যা প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার ও মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র‍্যাটনার। জেমস প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার একজন অন্যতম সাক্ষী; অন্যদিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র‍্যাটনার ইসরাইলে চলে যান। নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, কয়েক বছর ধরে প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী এবং প্যাকারের মালিকানাধীন তেল আবিবের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও মাঝেমধ্যে ব্যবহার করতেন ইয়াইর নেতানিয়াহু।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ