ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামেক হাসপাতালের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

রামেক হাসপাতালের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাবা ডেঙ্গু আক্রান্ত, আর ছয় বছরের বড় বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই। দুজনই চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। দীর্ঘদিনের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের জমানো টাকাপয়সা প্রায় শেষ হয়ে আসায় বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে তিনি ব্যস্ত থাকার ফাঁকে ওয়ার্ডের গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর দুই বছরের শিশুসন্তান আবু হুরাইরার।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আবু হুরাইরার বাবার নাম হৃদয় আলী; তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। হৃদয় আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এবং তাঁর ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাবা ও মেয়ের দুজনের হাতেই স্যালাইনের ক্যানুলা লাগানো অবস্থায় চিকিৎসা চলছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে হাসপাতাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম। এ জন্য প্রয়োজনীয় ছাড়পত্র ও কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন। এ সময় দুই বছরের আবু হুরাইরা ওয়ার্ডের ভেতরেই ছিল। একপর্যায়ে ওয়ার্ডের গেট খোলা পেয়ে নতুন হাঁটতে শেখা শিশুটি হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। ওই বারান্দায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না এবং সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। নির্মাণকাজ চলায় স্থানটি অরক্ষিত অবস্থায় ছিল। সেখান থেকেই অসাবধানতাবশত নিচে পড়ে যায় শিশুটি।

দুর্ঘটনার পরপরই শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং শরীরে স্যালাইন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। বিকেলের দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি টেবিলের ওপর নিথর হয়ে পড়ে আছে শিশুটির দেহ, তখনো তার নাক দিয়ে রক্ত ঝরছিল।

এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে বসে অসুস্থ শরীর নিয়েই সন্তান হারানোর শোকে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী; পাশে অসহায়ভাবে দাঁড়িয়ে ছিল ছয় বছরের উম্মে খাদিজা। চিকিৎসা করাতে এসে সন্তান হারানোর এই ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, জায়গাটি নির্মাণাধীন হওয়ায় কিছুটা অরক্ষিত ছিল এবং শিশুটি ওই সময় অভিভাবকহীন অবস্থায় খেলতে খেলতে নিচে পড়ে যায়। দ্রুত চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ট্যাগ : রামেক হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রামেক হাসপাতালের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বাবা ডেঙ্গু আক্রান্ত, আর ছয় বছরের বড় বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই। দুজনই চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। দীর্ঘদিনের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের জমানো টাকাপয়সা প্রায় শেষ হয়ে আসায় বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে তিনি ব্যস্ত থাকার ফাঁকে ওয়ার্ডের গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর দুই বছরের শিশুসন্তান আবু হুরাইরার।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আবু হুরাইরার বাবার নাম হৃদয় আলী; তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। হৃদয় আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এবং তাঁর ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাবা ও মেয়ের দুজনের হাতেই স্যালাইনের ক্যানুলা লাগানো অবস্থায় চিকিৎসা চলছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে হাসপাতাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম। এ জন্য প্রয়োজনীয় ছাড়পত্র ও কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন। এ সময় দুই বছরের আবু হুরাইরা ওয়ার্ডের ভেতরেই ছিল। একপর্যায়ে ওয়ার্ডের গেট খোলা পেয়ে নতুন হাঁটতে শেখা শিশুটি হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। ওই বারান্দায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না এবং সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। নির্মাণকাজ চলায় স্থানটি অরক্ষিত অবস্থায় ছিল। সেখান থেকেই অসাবধানতাবশত নিচে পড়ে যায় শিশুটি।

দুর্ঘটনার পরপরই শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং শরীরে স্যালাইন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। বিকেলের দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি টেবিলের ওপর নিথর হয়ে পড়ে আছে শিশুটির দেহ, তখনো তার নাক দিয়ে রক্ত ঝরছিল।

এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে বসে অসুস্থ শরীর নিয়েই সন্তান হারানোর শোকে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী; পাশে অসহায়ভাবে দাঁড়িয়ে ছিল ছয় বছরের উম্মে খাদিজা। চিকিৎসা করাতে এসে সন্তান হারানোর এই ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, জায়গাটি নির্মাণাধীন হওয়ায় কিছুটা অরক্ষিত ছিল এবং শিশুটি ওই সময় অভিভাবকহীন অবস্থায় খেলতে খেলতে নিচে পড়ে যায়। দ্রুত চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ