ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনে সমীক্ষার কাজ শুরু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিমানবন্দর নির্মাণের কারিগরি ও ভৌগোলিক দিক তুলে ধরে মন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণ করে চালু করতে সাধারণত ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ঢাকা থেকে ১০০ কিলোমিটারের মধ্যে আর কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই বলে উল্লেখ করে তিনি জানান, ত্রিশালে নির্ধারিত স্থানটি ঢাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত। বিমানবন্দরটির জন্য প্রায় দুই হাজার একর জমির প্রয়োজন হওয়ায় জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং সমীক্ষায় সবকিছু ইতিবাচক পাওয়া গেলে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।

এছাড়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নেত্রকোনার দুর্গাপুর, বিরিশিরি এবং ময়মনসিংহের হালুয়াঘাটকে সমন্বিত করে একটি আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলার মহাপরিকল্পনা সরকারের রয়েছে।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া পতিত ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসার যে কল্পনা করছে, তা অবান্তর। তবে পলাতক ও পতিত গোষ্ঠীর ইন্ধনে কিছু দুষ্কৃতকারী বিচ্ছিন্ন সহিংসতা ঘটানোর চেষ্টা করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সেসব ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে, যাতে সরকার স্থির হতে না পারে।

চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শ্রমিকদের আয়-রোজগার বৃদ্ধিতে নিরলস পরিশ্রম করছেন। সাধারণ শ্রমিকরা তা বুঝতে পেরে আন্দোলন থেকে সরে এসেছেন; মূলত ফ্যাসিস্টদের কিছু গুপ্তচর উসকানি দিয়ে কারখানা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

এর আগে ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, সিটি কর্পোরেশনের মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং পুলিশ সুপার কামরুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

ট্যাগ : ত্রিশাল আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনে সমীক্ষার কাজ শুরু

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিমানবন্দর নির্মাণের কারিগরি ও ভৌগোলিক দিক তুলে ধরে মন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণ করে চালু করতে সাধারণত ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ঢাকা থেকে ১০০ কিলোমিটারের মধ্যে আর কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই বলে উল্লেখ করে তিনি জানান, ত্রিশালে নির্ধারিত স্থানটি ঢাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত। বিমানবন্দরটির জন্য প্রায় দুই হাজার একর জমির প্রয়োজন হওয়ায় জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং সমীক্ষায় সবকিছু ইতিবাচক পাওয়া গেলে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।

এছাড়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নেত্রকোনার দুর্গাপুর, বিরিশিরি এবং ময়মনসিংহের হালুয়াঘাটকে সমন্বিত করে একটি আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলার মহাপরিকল্পনা সরকারের রয়েছে।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া পতিত ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসার যে কল্পনা করছে, তা অবান্তর। তবে পলাতক ও পতিত গোষ্ঠীর ইন্ধনে কিছু দুষ্কৃতকারী বিচ্ছিন্ন সহিংসতা ঘটানোর চেষ্টা করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সেসব ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে, যাতে সরকার স্থির হতে না পারে।

চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শ্রমিকদের আয়-রোজগার বৃদ্ধিতে নিরলস পরিশ্রম করছেন। সাধারণ শ্রমিকরা তা বুঝতে পেরে আন্দোলন থেকে সরে এসেছেন; মূলত ফ্যাসিস্টদের কিছু গুপ্তচর উসকানি দিয়ে কারখানা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

এর আগে ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, সিটি কর্পোরেশনের মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং পুলিশ সুপার কামরুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ