ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তার ভাষ্য, বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত গ্যাস উত্তোলন করছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে অন্যদিকে ডানদিকে ভারত তুলতেছে। বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে।’

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিগত সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, দেশের গ্যাসসম্পদ যথাযথভাবে উত্তোলনের উদ্যোগ না নেওয়ায় বর্তমানে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমাদের গ্যাস নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাসিস্টরা দেখেননি। কারণ তাদের গুরুজনদের রাগ হবে, এইজন্য তুলেন নাই। এজন্য বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্যাস নাই। আটটি গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করেছিল তারা দেখানোর জন্য।’

এসব বক্তব্য মন্ত্রীর নিজস্ব দাবি ও রাজনৈতিক মূল্যায়ন। বঙ্গোপসাগরের গ্যাসের মজুত বা অন্য দেশ বাংলাদেশের গ্যাস নিয়ে যাচ্ছে, এমন দাবির পক্ষে এ বক্তব্যে কোনো কারিগরি জরিপ বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকেও বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান তিনি।

সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছেন। সেই গ্যাস ব্যবহার করে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও বলেন তিনি।

ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির বিষয়েও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। এর আগেও গত আগস্টে আদানির বিদ্যুৎ সরবরাহ নিয়ে একই ধরনের অভিযোগ করেছিলেন তিনি।

সারের সরবরাহ নিয়েও কথা বলেন মন্ত্রী। তার দাবি, বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কোনো উপজেলায় সারের সংকট নেই। তবে কিছু এলাকায় আগের ডিলারদের বিরুদ্ধে সার অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন সার ডিলার নিয়োগের পরিকল্পনার কথা জানান সাখাওয়াত হোসেন বকুল। তার অধীনে আরও তিনজন সাব-ডিলার রাখার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিগত সরকারের কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, এসব প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং দেশের বৈদেশিক মুদ্রা ক্যাপাসিটি চার্জ পরিশোধে ব্যয় করতে হয়েছে।

তিস্তা ও অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এর কয়েক দিন আগেও তিনি তিস্তা ও নদী উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতার কথা বলেছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান। সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মানিকগঞ্জ জেলা শহরে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগ : স্বাস্থ্যমন্ত্রী গ্যাস বঙ্গোপসাগর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তার ভাষ্য, বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত গ্যাস উত্তোলন করছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে অন্যদিকে ডানদিকে ভারত তুলতেছে। বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে।’

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিগত সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, দেশের গ্যাসসম্পদ যথাযথভাবে উত্তোলনের উদ্যোগ না নেওয়ায় বর্তমানে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমাদের গ্যাস নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাসিস্টরা দেখেননি। কারণ তাদের গুরুজনদের রাগ হবে, এইজন্য তুলেন নাই। এজন্য বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্যাস নাই। আটটি গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করেছিল তারা দেখানোর জন্য।’

এসব বক্তব্য মন্ত্রীর নিজস্ব দাবি ও রাজনৈতিক মূল্যায়ন। বঙ্গোপসাগরের গ্যাসের মজুত বা অন্য দেশ বাংলাদেশের গ্যাস নিয়ে যাচ্ছে, এমন দাবির পক্ষে এ বক্তব্যে কোনো কারিগরি জরিপ বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকেও বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান তিনি।

সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছেন। সেই গ্যাস ব্যবহার করে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও বলেন তিনি।

ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির বিষয়েও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। এর আগেও গত আগস্টে আদানির বিদ্যুৎ সরবরাহ নিয়ে একই ধরনের অভিযোগ করেছিলেন তিনি।

সারের সরবরাহ নিয়েও কথা বলেন মন্ত্রী। তার দাবি, বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কোনো উপজেলায় সারের সংকট নেই। তবে কিছু এলাকায় আগের ডিলারদের বিরুদ্ধে সার অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন সার ডিলার নিয়োগের পরিকল্পনার কথা জানান সাখাওয়াত হোসেন বকুল। তার অধীনে আরও তিনজন সাব-ডিলার রাখার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিগত সরকারের কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, এসব প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং দেশের বৈদেশিক মুদ্রা ক্যাপাসিটি চার্জ পরিশোধে ব্যয় করতে হয়েছে।

তিস্তা ও অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এর কয়েক দিন আগেও তিনি তিস্তা ও নদী উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতার কথা বলেছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান। সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মানিকগঞ্জ জেলা শহরে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ