ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে সামগ্রিক বেকারত্ব ৩.২%, স্নাতকদের মধ্যে ১৩ শতাংশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে বেকারত্বের প্রকৃত হার কত, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সরকারি পরিসংখ্যানের পদ্ধতি ও তথ্য নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ প্রশ্ন তুললেও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার তুলনামূলক বেশি—এ বিষয়টি নিয়ে তেমন বিতর্ক নেই। দেশটির সরকারি নীতি আয়োগের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে সর্বভারতীয় বেকারত্বের হার যেখানে ৩ দশমিক ২ শতাংশ, সেখানে স্নাতকদের মধ্যে এই হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে।

অর্থাৎ, ভারতের তরুণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষা শেষ করেও কর্মসংস্থানের অনিশ্চয়তায় রয়েছেন। হাতে ডিগ্রি থাকলেও নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির শিক্ষিত তরুণদের মধ্যে।

দিল্লির রাজপথে বিভিন্ন সময়ে তরুণদের বিক্ষোভেও শিক্ষিত বেকারত্বের বিষয়টি সামনে এসেছে। এসব আন্দোলনে অংশ নেওয়া তরুণদের একটি অংশ তুলনামূলক সচ্ছল পরিবারের হলেও চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে তাদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বড় অর্থনীতির দেশ ভারত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখলেও শিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান তৈরি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা ও দক্ষতা দেওয়া হচ্ছে, আধুনিক কর্মবাজারের চাহিদার সঙ্গে তার অনেক ক্ষেত্রেই সামঞ্জস্য নেই। এর পাশাপাশি গবেষণা ও উন্নয়ন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে তুলনামূলক কম বিনিয়োগ উৎপাদন ও শিল্পখাতের সম্প্রসারণকেও সীমিত করছে বলে মনে করেন তারা।

ফর্মাল বা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের পরিসরও প্রত্যাশিত হারে বাড়েনি। ফলে দেশের বিপুলসংখ্যক কর্মী এখনো অনানুষ্ঠানিক বা অসংগঠিত খাতে কাজ করছেন। এসব খাতে চাকরির স্থায়িত্ব, সামাজিক নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়ে নানা সীমাবদ্ধতা রয়েছে।

২০১৮ সালে অর্থনীতিবিদ ইন্দ্রজিৎ বৈরাগ্যও সতর্ক করেছিলেন, শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে বেকারত্বের চাপ বাড়তে পারে। এর একটি কারণ হিসেবে তিনি শিক্ষিত তরুণদের প্রত্যাশার সঙ্গে কর্মবাজারের বাস্তবতার পার্থক্যের বিষয়টি তুলে ধরেছিলেন। উচ্চশিক্ষিত তরুণদের একটি অংশ কম বেতন বা অনানুষ্ঠানিক কাজে যেতে অনাগ্রহী, অন্যদিকে তাদের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত নিরাপদ ও ভালো বেতনের চাকরির সুযোগও সীমিত।

নীতি আয়োগের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মাত্র ৮ দশমিক ২৫ শতাংশ স্নাতক তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদে কাজ করছেন। অর্থাৎ, বিপুলসংখ্যক স্নাতক হয় তাদের যোগ্যতার তুলনায় অপেক্ষাকৃত কম দক্ষতা প্রয়োজন এমন কাজে যুক্ত হচ্ছেন, নয়তো প্রথাগত ডিগ্রির পাশাপাশি চাকরির বাজারে প্রয়োজনীয় বিশেষ দক্ষতা অর্জনের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর ‘ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২৪’-এও ভারতের তরুণদের কর্মসংস্থান নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাত থেকে বেরিয়ে আসা তরুণদের জন্য অর্থনীতি পর্যাপ্ত উপযুক্ত ও ভালো আয়ের কর্মসংস্থান তৈরি করতে পারেনি।

উৎপাদন খাতের ধীরগতির সম্প্রসারণের পেছনে ভারতের দুর্বল গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাকেও দায়ী করছেন অনেকে। দেশটির ‘ইকোনমিক সার্ভে’ অনুযায়ী, ভারত মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ০ দশমিক ৬৪ থেকে ০ দশমিক ৬৫ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। তুলনায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩ দশমিক ৪৮ শতাংশ, চীনের ২ দশমিক ৪৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ৪ দশমিক ৯১ শতাংশ।

গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণের ক্ষেত্রেও ভারত পিছিয়ে রয়েছে। বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশগুলোতে গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের গড় অবদান প্রায় ৬৮ শতাংশ হলেও ভারতে তা অর্ধেকেরও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতে মহাকাশ ও প্রতিরক্ষা খাতে সরকারি বিনিয়োগ এবং বিভিন্ন উচ্চপ্রযুক্তির প্রকল্প থাকলেও এসব খাত একা বিপুলসংখ্যক তরুণের জন্য দ্রুত বড় পরিসরে কর্মসংস্থান তৈরি করতে পারে না। ফলে শিক্ষিত বেকারত্ব কমাতে বৃহত্তর শিল্প ও উৎপাদন খাতের সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, সমস্যার সমাধানে একদিকে শিক্ষাব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, অন্যদিকে উৎপাদনমুখী ও শ্রমনিবিড় শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করা না গেলে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব ও যোগ্যতার তুলনায় কম দক্ষতার কাজে যুক্ত হওয়ার সমস্যা অব্যাহত থাকতে পারে।

ট্যাগ : ভারত বেকারত্ব শিক্ষিত বেকারত্ব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভারতে সামগ্রিক বেকারত্ব ৩.২%, স্নাতকদের মধ্যে ১৩ শতাংশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতে বেকারত্বের প্রকৃত হার কত, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সরকারি পরিসংখ্যানের পদ্ধতি ও তথ্য নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ প্রশ্ন তুললেও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার তুলনামূলক বেশি—এ বিষয়টি নিয়ে তেমন বিতর্ক নেই। দেশটির সরকারি নীতি আয়োগের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে সর্বভারতীয় বেকারত্বের হার যেখানে ৩ দশমিক ২ শতাংশ, সেখানে স্নাতকদের মধ্যে এই হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে।

অর্থাৎ, ভারতের তরুণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষা শেষ করেও কর্মসংস্থানের অনিশ্চয়তায় রয়েছেন। হাতে ডিগ্রি থাকলেও নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির শিক্ষিত তরুণদের মধ্যে।

দিল্লির রাজপথে বিভিন্ন সময়ে তরুণদের বিক্ষোভেও শিক্ষিত বেকারত্বের বিষয়টি সামনে এসেছে। এসব আন্দোলনে অংশ নেওয়া তরুণদের একটি অংশ তুলনামূলক সচ্ছল পরিবারের হলেও চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে তাদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বড় অর্থনীতির দেশ ভারত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখলেও শিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান তৈরি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা ও দক্ষতা দেওয়া হচ্ছে, আধুনিক কর্মবাজারের চাহিদার সঙ্গে তার অনেক ক্ষেত্রেই সামঞ্জস্য নেই। এর পাশাপাশি গবেষণা ও উন্নয়ন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে তুলনামূলক কম বিনিয়োগ উৎপাদন ও শিল্পখাতের সম্প্রসারণকেও সীমিত করছে বলে মনে করেন তারা।

ফর্মাল বা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের পরিসরও প্রত্যাশিত হারে বাড়েনি। ফলে দেশের বিপুলসংখ্যক কর্মী এখনো অনানুষ্ঠানিক বা অসংগঠিত খাতে কাজ করছেন। এসব খাতে চাকরির স্থায়িত্ব, সামাজিক নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়ে নানা সীমাবদ্ধতা রয়েছে।

২০১৮ সালে অর্থনীতিবিদ ইন্দ্রজিৎ বৈরাগ্যও সতর্ক করেছিলেন, শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে বেকারত্বের চাপ বাড়তে পারে। এর একটি কারণ হিসেবে তিনি শিক্ষিত তরুণদের প্রত্যাশার সঙ্গে কর্মবাজারের বাস্তবতার পার্থক্যের বিষয়টি তুলে ধরেছিলেন। উচ্চশিক্ষিত তরুণদের একটি অংশ কম বেতন বা অনানুষ্ঠানিক কাজে যেতে অনাগ্রহী, অন্যদিকে তাদের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত নিরাপদ ও ভালো বেতনের চাকরির সুযোগও সীমিত।

নীতি আয়োগের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মাত্র ৮ দশমিক ২৫ শতাংশ স্নাতক তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদে কাজ করছেন। অর্থাৎ, বিপুলসংখ্যক স্নাতক হয় তাদের যোগ্যতার তুলনায় অপেক্ষাকৃত কম দক্ষতা প্রয়োজন এমন কাজে যুক্ত হচ্ছেন, নয়তো প্রথাগত ডিগ্রির পাশাপাশি চাকরির বাজারে প্রয়োজনীয় বিশেষ দক্ষতা অর্জনের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর ‘ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২৪’-এও ভারতের তরুণদের কর্মসংস্থান নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাত থেকে বেরিয়ে আসা তরুণদের জন্য অর্থনীতি পর্যাপ্ত উপযুক্ত ও ভালো আয়ের কর্মসংস্থান তৈরি করতে পারেনি।

উৎপাদন খাতের ধীরগতির সম্প্রসারণের পেছনে ভারতের দুর্বল গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাকেও দায়ী করছেন অনেকে। দেশটির ‘ইকোনমিক সার্ভে’ অনুযায়ী, ভারত মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ০ দশমিক ৬৪ থেকে ০ দশমিক ৬৫ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। তুলনায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩ দশমিক ৪৮ শতাংশ, চীনের ২ দশমিক ৪৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ৪ দশমিক ৯১ শতাংশ।

গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণের ক্ষেত্রেও ভারত পিছিয়ে রয়েছে। বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশগুলোতে গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের গড় অবদান প্রায় ৬৮ শতাংশ হলেও ভারতে তা অর্ধেকেরও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতে মহাকাশ ও প্রতিরক্ষা খাতে সরকারি বিনিয়োগ এবং বিভিন্ন উচ্চপ্রযুক্তির প্রকল্প থাকলেও এসব খাত একা বিপুলসংখ্যক তরুণের জন্য দ্রুত বড় পরিসরে কর্মসংস্থান তৈরি করতে পারে না। ফলে শিক্ষিত বেকারত্ব কমাতে বৃহত্তর শিল্প ও উৎপাদন খাতের সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, সমস্যার সমাধানে একদিকে শিক্ষাব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, অন্যদিকে উৎপাদনমুখী ও শ্রমনিবিড় শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করা না গেলে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব ও যোগ্যতার তুলনায় কম দক্ষতার কাজে যুক্ত হওয়ার সমস্যা অব্যাহত থাকতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ