ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে ড্র করেও শেষ ৩২-এ মিশর, গ্রুপসেরা বেলজিয়াম

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিপক্ষে ড্র করেও ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর। শনিবার (২৭ জুন) সিয়াটলে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের পর পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার প্রতিনিধিরা।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবের গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপের ইতিহাসে এটি মিশরের সবচেয়ে দ্রুততম গোল হিসেবে নতুন রেকর্ড গড়ে।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইরান। প্রথমে পেনাল্টি পেলেও মেহেদি তারেমির শট দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪তম মিনিটে রামিন রেজাইয়ান জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় ইরান। ৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে বিশ্রাম দিলেও মিশরের রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে।

ম্যাচের শেষ দিকে ইরান একাধিক সুযোগ তৈরি করলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। মেহেদি তারেমির হেডবারে লেগে ফিরে আসে এবং শেষ মুহূর্তে সাঈদ এজাতোলাহির শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মিশর। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তিন পয়েন্ট পাওয়া ইরানের ভাগ্য এখন নির্ভর করছে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের ওপর।

ট্যাগ : ইরান ফুটবল বিশ্বকাপ ২০২৬ মিশর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে ড্র করেও শেষ ৩২-এ মিশর, গ্রুপসেরা বেলজিয়াম

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ইরানের বিপক্ষে ড্র করেও ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর। শনিবার (২৭ জুন) সিয়াটলে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের পর পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার প্রতিনিধিরা।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবের গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপের ইতিহাসে এটি মিশরের সবচেয়ে দ্রুততম গোল হিসেবে নতুন রেকর্ড গড়ে।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইরান। প্রথমে পেনাল্টি পেলেও মেহেদি তারেমির শট দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪তম মিনিটে রামিন রেজাইয়ান জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় ইরান। ৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে বিশ্রাম দিলেও মিশরের রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে।

ম্যাচের শেষ দিকে ইরান একাধিক সুযোগ তৈরি করলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। মেহেদি তারেমির হেডবারে লেগে ফিরে আসে এবং শেষ মুহূর্তে সাঈদ এজাতোলাহির শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মিশর। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তিন পয়েন্ট পাওয়া ইরানের ভাগ্য এখন নির্ভর করছে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের ওপর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ