ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মদিনায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা

মদিনায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা
ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহনে সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামলার বিষয়টি জানিয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর আলজাজিরার।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় সৌদি আরবের জন্য বিকল্প পথে তেল সরবরাহের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান এই পরিমাণ।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত রয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব বিকল্প এই পাইপলাইন দিয়ে তেল পরিবহনের পরিমাণ বাড়িয়েছে।

এদিকে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাতও তীব্র হচ্ছে। অতীতেও সৌদি আরবের তেল অবকাঠামোতে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তেল শোধনাগার ও সংরক্ষণাগারও ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু।

চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ড্রোন হামলার কারণে কয়েক দিনের জন্য পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।

নতুন এই হামলার ঘটনায় পাইপলাইনের কার্যক্রম ব্যাহত না হলেও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মদিনায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহনে সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামলার বিষয়টি জানিয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর আলজাজিরার।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় সৌদি আরবের জন্য বিকল্প পথে তেল সরবরাহের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান এই পরিমাণ।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত রয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব বিকল্প এই পাইপলাইন দিয়ে তেল পরিবহনের পরিমাণ বাড়িয়েছে।

এদিকে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাতও তীব্র হচ্ছে। অতীতেও সৌদি আরবের তেল অবকাঠামোতে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তেল শোধনাগার ও সংরক্ষণাগারও ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু।

চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ড্রোন হামলার কারণে কয়েক দিনের জন্য পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।

নতুন এই হামলার ঘটনায় পাইপলাইনের কার্যক্রম ব্যাহত না হলেও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ