দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। টানা তিন দফা দাম বাড়ানোর পর গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নির্ধারিত এই দাম মঙ্গলবারও অপরিবর্তিত রয়েছে।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
গত শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়।
এর আগে গত ৫ নভেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
তার আগে ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়। আর ২ নভেম্বর সকালে ভরিতে আরও ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে। এ ছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।














মন্তব্যসমূহ