ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০
ছবি: সংগৃহীত
ফলো করুন

মানিকগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং সড়কে টায়ার পোড়ানোর ঘটনায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন প্রাঙ্গণ, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

একই সময়ে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন প্রধান সড়কে টায়ার জ্বালানো হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের কাছাকাছি পার্কিং করে রাখা ‘স্বাধীনতা এক্সপ্রেস’-এর একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসব ঘটনার পরপরই জেলাজুড়ে অভিযান শুরু করে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, জনমনে ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং সড়কে টায়ার পোড়ানোর ঘটনায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন প্রাঙ্গণ, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

একই সময়ে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন প্রধান সড়কে টায়ার জ্বালানো হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের কাছাকাছি পার্কিং করে রাখা ‘স্বাধীনতা এক্সপ্রেস’-এর একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসব ঘটনার পরপরই জেলাজুড়ে অভিযান শুরু করে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, জনমনে ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ