ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব বাংলাদেশের
ছবি : সংগৃহীত
ফলো করুন

তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে তাজিকিস্তান সফর করছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্য মো. শহিদুল ইসলাম এমপি, ডা. মো. মাহবুবুর রহমান এমপি এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ড. মো. ওহিদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া তাজিকিস্তানে নিযুক্ত অনাবাসিক বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও বৈঠকে অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধিদল দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয়টি তুলে ধরে এ সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে।

এ সময় বাংলাদেশের প্রতিনিধিদল তাজিকিস্তানের স্পিকারকে বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে অবহিত করে।

বৈঠকে বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে সহযোগিতার সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পাট, বস্ত্র, ওষুধ, জনশক্তি রপ্তানি ও পর্যটন খাতের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশের প্রতিনিধিদল।

তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফয়েজালি ইদিজোদা শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপ গঠনের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

বৈঠকে তাজিকিস্তানের স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে বাংলাদেশ ও তাজিকিস্তানের সম্পর্কের পরিধি আরও বহুমুখী ও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগ : বাংলাদেশ-তাজিকিস্তান তাজিকিস্তানের সংসদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে তাজিকিস্তান সফর করছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্য মো. শহিদুল ইসলাম এমপি, ডা. মো. মাহবুবুর রহমান এমপি এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ড. মো. ওহিদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া তাজিকিস্তানে নিযুক্ত অনাবাসিক বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও বৈঠকে অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধিদল দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয়টি তুলে ধরে এ সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে।

এ সময় বাংলাদেশের প্রতিনিধিদল তাজিকিস্তানের স্পিকারকে বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে অবহিত করে।

বৈঠকে বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে সহযোগিতার সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। এর মধ্যে পাট, বস্ত্র, ওষুধ, জনশক্তি রপ্তানি ও পর্যটন খাতের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব দেয় বাংলাদেশের প্রতিনিধিদল।

তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফয়েজালি ইদিজোদা শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপ গঠনের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

বৈঠকে তাজিকিস্তানের স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে বাংলাদেশ ও তাজিকিস্তানের সম্পর্কের পরিধি আরও বহুমুখী ও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ