ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের পর আবার আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে টাউনসভিলে সংবাদ সম্মেলনে দলের শুরুর একাদশ জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলপোস্টে থাকবেন হুগো সুজা। রক্ষণভাগে মাথেউসিনিও, মার্কিনিয়োস, ভিতর রেইস ও ডগলাস সান্তোসকে রাখা হয়েছে। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন দানিলো ও ব্রুনো গিমারেস।

আক্রমণভাগে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয় রেখেছেন আনচেলত্তি। এস্তেভাও ও এনদ্রিকের সঙ্গে খেলবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচটিকে তরুণ ফুটবলারদের পরখ করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। আনচেলত্তির মতে, বিশ্বকাপের পর দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। তবে বর্তমানে বেশ কয়েকজন নতুন ও তরুণ খেলোয়াড় দলে যুক্ত হওয়ায় সামনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, ব্রাজিল নতুন করে কোনো প্রকল্প শুরু করছে না। গত এক বছর ধরে যে পরিকল্পনা নিয়ে দল কাজ করেছে, সেটির ধারাবাহিকতা বজায় রেখেই আরও উন্নতি করতে চান তিনি। বর্তমান দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ থাকায় ভবিষ্যৎ নিয়েও আশাবাদী ব্রাজিল কোচ।

বিশেষ করে এস্তেভাওয়ের ওপর আস্থার কথা জানিয়েছেন আনচেলত্তি। ক্লাব পর্যায়ে নিয়মিত খেলার সুযোগ না পেলেও জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তরুণ ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ দিয়ে তাদের আরও পরিণত করে তোলাই ব্রাজিলের লক্ষ্য।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: হুগো সুজা; মাথেউসিনিও, মার্কিনিয়োস, ভিতর রেইস, ডগলাস সান্তোস; দানিলো, ব্রুনো গিমারেস; এস্তেভাও, রাফিনিয়া, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

ট্যাগ : ব্রাজিল ফুটবল দল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ