ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিশরের প্রধান কোচ হোসাম হাসান বরখাস্ত

মিশরের প্রধান কোচ হোসাম হাসান বরখাস্ত
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ বিশ্বকাপে মিশরকে নকআউট পর্বে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত চাকরি হারালেন প্রধান কোচ হোসাম হাসান। মাঠের বাইরের একাধিক বিতর্ক এবং ফিফার নিষেধাজ্ঞার পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে তাঁর অধীনে থাকা কোচিং ও প্রশাসনিক স্টাফদের সঙ্গেও চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায় মিশরের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। নতুন প্রধান কোচ হিসেবে আলী মাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হোসাম হাসানের অধীনে ২০২৬ বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে প্রথম জয়ের দেখা পায় দলটি।

পরে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ ষোলোতে ওঠে মিশর।

সেখানে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

বিশ্বকাপের পর হোসাম হাসানের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বিদায় নিতে হলো।

ইএফএ জানিয়েছে, শনিবার সকালে শুরু হওয়া পরিচালনা পর্ষদের বৈঠকে জাতীয় দলকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করা হয়।

ফেডারেশনের মূল্যায়নে, এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর।

এরপর চুক্তির শর্ত অনুসরণ করে হোসাম হাসান ও তাঁর সহযোগী স্টাফদের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিদায়ের ঘোষণায় মিশরকে বিশ্বকাপে নিয়ে যাওয়া এবং দায়িত্ব পালনকালে পরিশ্রমের জন্য হোসাম হাসানের প্রশংসা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনাও জানানো হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন হোসাম হাসান।

ওই ঘটনার পর ফিফার শৃঙ্খলা কমিটি তাঁকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

একই ঘটনায় মিশর দলের পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান। ফুটবলার মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়।

ফিফার এই শাস্তির ফলে জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা অবস্থাতেই আন্তর্জাতিক শৃঙ্খলাবিধি নিয়ে নতুন বিতর্কের মুখে পড়েন হোসাম।

ফিফার নিষেধাজ্ঞার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন মিশরের সাবেক এই তারকা ফুটবলার।

সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে বিরোধকে ঘিরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।

এর ধারাবাহিকতায় মিশরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন তাঁকে সংবাদমাধ্যমে উপস্থিত হওয়ার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয়।

মাঠের বাইরের এসব ঘটনা জাতীয় দলের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

হোসাম হাসানকে সরানোর পাশাপাশি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ৫২ বছর বয়সী আলী মাহেরকে দায়িত্ব দিয়েছে ইএফএ।

এর আগে মিশরের ক্লাব সিরামিকা ক্লিওপেট্রার কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর অধীনে ক্লাবটি ২০২৪-২৫ মৌসুমে মিশরীয় লিগ কাপ জেতে।

নতুন কোচের সামনে প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্ব।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে মিশরের।

২০২৪ সাল থেকে মিশরের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন হোসাম হাসান।

তাঁর অধীনে জাতীয় দল ৩৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং সাতটিতে হার রয়েছে।

বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে নেওয়ার পরও সাম্প্রতিক বিতর্ক ও দলের স্থিতিশীলতা নিয়ে ফেডারেশনের উদ্বেগ শেষ পর্যন্ত তাঁর বিদায়ের কারণ হয়ে দাঁড়াল।

সূত্র : রয়টার্স

ট্যাগ : মিশর ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


মিশরের প্রধান কোচ হোসাম হাসান বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপে মিশরকে নকআউট পর্বে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত চাকরি হারালেন প্রধান কোচ হোসাম হাসান। মাঠের বাইরের একাধিক বিতর্ক এবং ফিফার নিষেধাজ্ঞার পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে তাঁর অধীনে থাকা কোচিং ও প্রশাসনিক স্টাফদের সঙ্গেও চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায় মিশরের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। নতুন প্রধান কোচ হিসেবে আলী মাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হোসাম হাসানের অধীনে ২০২৬ বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে প্রথম জয়ের দেখা পায় দলটি।

পরে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ ষোলোতে ওঠে মিশর।

সেখানে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

বিশ্বকাপের পর হোসাম হাসানের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে বিদায় নিতে হলো।

ইএফএ জানিয়েছে, শনিবার সকালে শুরু হওয়া পরিচালনা পর্ষদের বৈঠকে জাতীয় দলকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করা হয়।

ফেডারেশনের মূল্যায়নে, এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর।

এরপর চুক্তির শর্ত অনুসরণ করে হোসাম হাসান ও তাঁর সহযোগী স্টাফদের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিদায়ের ঘোষণায় মিশরকে বিশ্বকাপে নিয়ে যাওয়া এবং দায়িত্ব পালনকালে পরিশ্রমের জন্য হোসাম হাসানের প্রশংসা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনাও জানানো হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন হোসাম হাসান।

ওই ঘটনার পর ফিফার শৃঙ্খলা কমিটি তাঁকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

একই ঘটনায় মিশর দলের পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান। ফুটবলার মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়।

ফিফার এই শাস্তির ফলে জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা অবস্থাতেই আন্তর্জাতিক শৃঙ্খলাবিধি নিয়ে নতুন বিতর্কের মুখে পড়েন হোসাম।

ফিফার নিষেধাজ্ঞার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন মিশরের সাবেক এই তারকা ফুটবলার।

সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে বিরোধকে ঘিরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।

এর ধারাবাহিকতায় মিশরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন তাঁকে সংবাদমাধ্যমে উপস্থিত হওয়ার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয়।

মাঠের বাইরের এসব ঘটনা জাতীয় দলের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

হোসাম হাসানকে সরানোর পাশাপাশি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ৫২ বছর বয়সী আলী মাহেরকে দায়িত্ব দিয়েছে ইএফএ।

এর আগে মিশরের ক্লাব সিরামিকা ক্লিওপেট্রার কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর অধীনে ক্লাবটি ২০২৪-২৫ মৌসুমে মিশরীয় লিগ কাপ জেতে।

নতুন কোচের সামনে প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্ব।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে মিশরের।

২০২৪ সাল থেকে মিশরের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন হোসাম হাসান।

তাঁর অধীনে জাতীয় দল ৩৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং সাতটিতে হার রয়েছে।

বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে নেওয়ার পরও সাম্প্রতিক বিতর্ক ও দলের স্থিতিশীলতা নিয়ে ফেডারেশনের উদ্বেগ শেষ পর্যন্ত তাঁর বিদায়ের কারণ হয়ে দাঁড়াল।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ