ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড তাওহিদ হৃদয়ের

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড তাওহিদ হৃদয়ের
ছবি : সংগৃহীত
ফলো করুন

ডাবল সেঞ্চুরির অনন্য মাইলফলক স্পর্শ করেই তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমদের মতো কিংবদন্তিদের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছিলেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। এই তিন শীর্ষ তারকার পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের দেখা পান তিনি। তবে শুধু দ্বিশতকেই থামেননি; পূর্বসূরিদের সবাইকে টপকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন চূড়ায় পৌঁছে গেছেন তিনি।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি এতদিন ছিল অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। টানা প্রায় আট বছর ধরে অক্ষত থাকা সেই ঐতিহাসিক রেকর্ডটি ভেঙে নিজের নামে লিখে নিলেন তাওহিদ হৃদয়।

ম্যাচের দ্বিতীয় সেশনেই প্রথম রেকর্ডের পতন ঘটান হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেশের পক্ষে সবচেয়ে বড় ইনিংসে রূপ দেওয়ার রেকর্ডটি দীর্ঘ ১৩ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন মুমিনুল হক। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতকে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মুমিনুল। সেই রেকর্ড ভেঙে নিজের প্রথম সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দেন হৃদয়।

এরপর তৃতীয় সেশনের শুরুতেই আসে সেই অবিস্মরণীয় মুহূর্ত। মুশফিকুর রহিমের ২১৯ রান টপকে গিয়ে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে যেকোনো পজিশনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন ইতিহাস রচনা করেন এই ডানহাতি ব্যাটার। এক ইনিংসে একগাদা রেকর্ড ওলটপালট করে টেস্ট ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করলেন তাওহিদ হৃদয়।

ট্যাগ : তাওহিদ হৃদয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড তাওহিদ হৃদয়ের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ডাবল সেঞ্চুরির অনন্য মাইলফলক স্পর্শ করেই তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমদের মতো কিংবদন্তিদের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছিলেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। এই তিন শীর্ষ তারকার পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের দেখা পান তিনি। তবে শুধু দ্বিশতকেই থামেননি; পূর্বসূরিদের সবাইকে টপকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন চূড়ায় পৌঁছে গেছেন তিনি।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি এতদিন ছিল অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। টানা প্রায় আট বছর ধরে অক্ষত থাকা সেই ঐতিহাসিক রেকর্ডটি ভেঙে নিজের নামে লিখে নিলেন তাওহিদ হৃদয়।

ম্যাচের দ্বিতীয় সেশনেই প্রথম রেকর্ডের পতন ঘটান হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেশের পক্ষে সবচেয়ে বড় ইনিংসে রূপ দেওয়ার রেকর্ডটি দীর্ঘ ১৩ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন মুমিনুল হক। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতকে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মুমিনুল। সেই রেকর্ড ভেঙে নিজের প্রথম সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দেন হৃদয়।

এরপর তৃতীয় সেশনের শুরুতেই আসে সেই অবিস্মরণীয় মুহূর্ত। মুশফিকুর রহিমের ২১৯ রান টপকে গিয়ে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে যেকোনো পজিশনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন ইতিহাস রচনা করেন এই ডানহাতি ব্যাটার। এক ইনিংসে একগাদা রেকর্ড ওলটপালট করে টেস্ট ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করলেন তাওহিদ হৃদয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ