ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পশ্চিম তীরে গাড়ি হামলায় গুরুতর আহত ইসরাইলি রাষ্ট্রদূতের ছেলে

পশ্চিম তীরে গাড়ি হামলায় গুরুতর আহত ইসরাইলি রাষ্ট্রদূতের ছেলে
সংগৃহীত ছবি
ফলো করুন

অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের ছেলে নেরিয়া লাইটার। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য। বুধবার রামাল্লার পশ্চিমে একটি তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইসরাইলি বাহিনীর গুলিতে গাড়ির চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি পুলিশের ভাষ্য অনুযায়ী, বেইত হোরন অবৈধ বসতির কাছে একটি তল্লাশি চৌকিতে হঠাৎ একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে নেরিয়া লাইটার গুরুতর আহত হন।

আহত নেরিয়া লাইটারকে জেরুজালেমের শারে যেদেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শরীরে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সফরে রওনা হওয়ার আগে তিনি হাসপাতালে গিয়ে আহত সেনাকে দেখে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত গাড়িচালকের নাম মাহমুদ মোহাম্মদ সুলেইমান। তার বয়স ২৯ বছর। ঘটনার পর ইসরাইলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পর মাহমুদ মোহাম্মদ সুলেইমানের গ্রামের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ইসরাইলি সেনারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, তল্লাশি চৌকিতে গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে, নিহত ফিলিস্তিনির পরিচয় ও ঘটনার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আলাদা তথ্য জানিয়েছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে ইয়েচিয়েল লাইটারের আরেক ছেলে নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : ইসরাইল ফিলিস্তিন পশ্চিম তীর গাড়ি হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


পশ্চিম তীরে গাড়ি হামলায় গুরুতর আহত ইসরাইলি রাষ্ট্রদূতের ছেলে

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের ছেলে নেরিয়া লাইটার। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য। বুধবার রামাল্লার পশ্চিমে একটি তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইসরাইলি বাহিনীর গুলিতে গাড়ির চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি পুলিশের ভাষ্য অনুযায়ী, বেইত হোরন অবৈধ বসতির কাছে একটি তল্লাশি চৌকিতে হঠাৎ একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে নেরিয়া লাইটার গুরুতর আহত হন।

আহত নেরিয়া লাইটারকে জেরুজালেমের শারে যেদেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শরীরে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সফরে রওনা হওয়ার আগে তিনি হাসপাতালে গিয়ে আহত সেনাকে দেখে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত গাড়িচালকের নাম মাহমুদ মোহাম্মদ সুলেইমান। তার বয়স ২৯ বছর। ঘটনার পর ইসরাইলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পর মাহমুদ মোহাম্মদ সুলেইমানের গ্রামের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ইসরাইলি সেনারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, তল্লাশি চৌকিতে গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে, নিহত ফিলিস্তিনির পরিচয় ও ঘটনার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আলাদা তথ্য জানিয়েছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে ইয়েচিয়েল লাইটারের আরেক ছেলে নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ