ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যৌন নিপীড়নের মামলায় হার্ভে ওয়াইনস্টাইনের ১৫ বছরের কারাদণ্ড

যৌন নিপীড়নের মামলায় হার্ভে ওয়াইনস্টাইনের ১৫ বছরের কারাদণ্ড
ছবি : সংগৃহীত
ফলো করুন

যৌন নিপীড়নের দায়ে হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। সাবেক টেলিভিশন প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের দায়ে বুধবার তাকে এ সাজা দেওয়া হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ২০০৬ সালে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে সংঘটিত অপরাধের ঘটনায় ৭৪ বছর বয়সী ওয়াইনস্টাইনের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়েছে। দীর্ঘ আপিল ও পুনর্বিচারের পর বহুল আলোচিত মামলাটিতে এই সাজা ঘোষণা করা হলো।

আদালতে দেওয়া বক্তব্যে মিরিয়াম হ্যালি বলেন, গত সাত বছর ধরে তাকে তীব্র হয়রানি ও অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে। মামলার সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিকোল ব্লুমবার্গ ওয়াইনস্টাইনের কোনো অনুশোচনা নেই দাবি করে তার ২০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তবে সাজা ঘোষণার আগে ওয়াইনস্টাইন আদালতে অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চান।

রায় ঘোষণার আগে বিচারক কার্টিস ফারবার ওয়াইনস্টাইনের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। বিচারকের ভাষ্য অনুযায়ী, সফল চলচ্চিত্র প্রযোজক হিসেবে নয়, বরং নারী যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা ‘মি টু’ আন্দোলনের নেতিবাচক প্রতীকের সঙ্গে ওয়াইনস্টাইনের নাম ইতিহাসে যুক্ত থাকবে।

বিচারক আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনে কাজ করার স্বপ্নকে পুঁজি করে হ্যালির ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা ওয়াইনস্টাইনের পেশাগত জীবনের অর্জনকে ছাপিয়ে গেছে।

এর আগে ২০২০ সালে মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়ন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে ওয়াইনস্টাইনকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে ওই রায়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও পুনর্বিচার হয়।

২০২৫ সালের পুনর্বিচারে জুরি বোর্ড হ্যালির ওপর যৌন অপরাধের অভিযোগে ওয়াইনস্টাইনকে আবারও দোষী সাব্যস্ত করে। তবে জেসিকা মান-সংক্রান্ত অভিযোগের বিষয়ে আগের রায়ের সব অংশ বহাল থাকার বিষয়টি পৃথক আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

এ ছাড়া ক্যালিফোর্নিয়ার আদালতেও অন্য একটি ধর্ষণ মামলায় ওয়াইনস্টাইনের সাজা রয়েছে। নিউইয়র্কের নতুন ১৫ বছরের সাজা এবং ক্যালিফোর্নিয়ার সাজা একসঙ্গে চলবে, নাকি একটি সাজা শেষ হওয়ার পর অন্যটি কার্যকর হবে—সে বিষয়ে ক্যালিফোর্নিয়ার আদালতে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ৮০ জনেরও বেশি নারী যৌন নিপীড়ন ও যৌন অসদাচরণের অভিযোগ তোলার পর বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসে। তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ট্যাগ : হার্ভে ওয়াইনস্টাইন মিরিয়াম হ্যালি যৌন নিপীড়ন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


যৌন নিপীড়নের মামলায় হার্ভে ওয়াইনস্টাইনের ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যৌন নিপীড়নের দায়ে হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। সাবেক টেলিভিশন প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের দায়ে বুধবার তাকে এ সাজা দেওয়া হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ২০০৬ সালে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে সংঘটিত অপরাধের ঘটনায় ৭৪ বছর বয়সী ওয়াইনস্টাইনের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়েছে। দীর্ঘ আপিল ও পুনর্বিচারের পর বহুল আলোচিত মামলাটিতে এই সাজা ঘোষণা করা হলো।

আদালতে দেওয়া বক্তব্যে মিরিয়াম হ্যালি বলেন, গত সাত বছর ধরে তাকে তীব্র হয়রানি ও অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে। মামলার সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিকোল ব্লুমবার্গ ওয়াইনস্টাইনের কোনো অনুশোচনা নেই দাবি করে তার ২০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তবে সাজা ঘোষণার আগে ওয়াইনস্টাইন আদালতে অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চান।

রায় ঘোষণার আগে বিচারক কার্টিস ফারবার ওয়াইনস্টাইনের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। বিচারকের ভাষ্য অনুযায়ী, সফল চলচ্চিত্র প্রযোজক হিসেবে নয়, বরং নারী যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা ‘মি টু’ আন্দোলনের নেতিবাচক প্রতীকের সঙ্গে ওয়াইনস্টাইনের নাম ইতিহাসে যুক্ত থাকবে।

বিচারক আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনে কাজ করার স্বপ্নকে পুঁজি করে হ্যালির ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা ওয়াইনস্টাইনের পেশাগত জীবনের অর্জনকে ছাপিয়ে গেছে।

এর আগে ২০২০ সালে মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়ন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে ওয়াইনস্টাইনকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে ওই রায়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও পুনর্বিচার হয়।

২০২৫ সালের পুনর্বিচারে জুরি বোর্ড হ্যালির ওপর যৌন অপরাধের অভিযোগে ওয়াইনস্টাইনকে আবারও দোষী সাব্যস্ত করে। তবে জেসিকা মান-সংক্রান্ত অভিযোগের বিষয়ে আগের রায়ের সব অংশ বহাল থাকার বিষয়টি পৃথক আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

এ ছাড়া ক্যালিফোর্নিয়ার আদালতেও অন্য একটি ধর্ষণ মামলায় ওয়াইনস্টাইনের সাজা রয়েছে। নিউইয়র্কের নতুন ১৫ বছরের সাজা এবং ক্যালিফোর্নিয়ার সাজা একসঙ্গে চলবে, নাকি একটি সাজা শেষ হওয়ার পর অন্যটি কার্যকর হবে—সে বিষয়ে ক্যালিফোর্নিয়ার আদালতে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ৮০ জনেরও বেশি নারী যৌন নিপীড়ন ও যৌন অসদাচরণের অভিযোগ তোলার পর বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসে। তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ