ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক ডেম্বেলের

উসমান দেম্বেলে | ছবি: সংগৃহীত
ফলো করুন

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। প্রথমার্ধে ফ্রান্সের তিনটি গোলই আসে তার পা থেকে। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক হিসেবে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপে সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। তিনি ১৯৫৪ সালের বিশ্বকাপে চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে তিনটি গোল করেছিলেন। দেম্বেলের দুর্দান্ত নৈপুণ্যে বিরতিতে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

চলমান বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডও হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন।

ম্যাচের শুরু থেকেই নরওয়ের ওপর চাপ সৃষ্টি করে ফ্রান্স। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও একাধিক আক্রমণে ব্যস্ত রাখতে হয় নরওয়ের রক্ষণভাগকে।

অবশেষে সপ্তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পের নিখুঁত পাস থেকে ডি-বক্সের ভেতর দুর্দান্ত শটে জালে বল পাঠান তিনি।

২০তম মিনিটে আবারও এমবাপ্পের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। তবে এক মিনিট পর নরওয়ের হয়ে অসগার্ড একটি গোল শোধ করে ব্যবধান কমান।

৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। তার অসাধারণ পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স।

ট্যাগ : ফ্রান্স নরওয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক ডেম্বেলের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। প্রথমার্ধে ফ্রান্সের তিনটি গোলই আসে তার পা থেকে। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক হিসেবে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপে সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের দখলে। তিনি ১৯৫৪ সালের বিশ্বকাপে চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে তিনটি গোল করেছিলেন। দেম্বেলের দুর্দান্ত নৈপুণ্যে বিরতিতে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

চলমান বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডও হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন।

ম্যাচের শুরু থেকেই নরওয়ের ওপর চাপ সৃষ্টি করে ফ্রান্স। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও একাধিক আক্রমণে ব্যস্ত রাখতে হয় নরওয়ের রক্ষণভাগকে।

অবশেষে সপ্তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পের নিখুঁত পাস থেকে ডি-বক্সের ভেতর দুর্দান্ত শটে জালে বল পাঠান তিনি।

২০তম মিনিটে আবারও এমবাপ্পের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। তবে এক মিনিট পর নরওয়ের হয়ে অসগার্ড একটি গোল শোধ করে ব্যবধান কমান।

৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। তার অসাধারণ পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ