ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শচীনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেলে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়তে পারেন।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা পাওয়ায় ইতোমধ্যে আলোচনায় রয়েছেন এই তরুণ ক্রিকেটার। এবার প্রথম একাদশে সুযোগ মিললে তিনি ভেঙে দিতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড।

বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। একই বছর ওয়ানডেতে ১৬ বছর ২৩৮ দিন বয়সে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি।

অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড রয়েছে ওয়াশিংটন সুন্দরের। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশী একাদশে সুযোগ পান কি না, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের। সুযোগ পেলে ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারেন এই কিশোর ব্যাটসম্যান।

ট্যাগ : বৈভব সূর্যবংশী শচীন টেন্ডুলকার ভারত ক্রিকেট দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শচীনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেলে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়তে পারেন।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা পাওয়ায় ইতোমধ্যে আলোচনায় রয়েছেন এই তরুণ ক্রিকেটার। এবার প্রথম একাদশে সুযোগ মিললে তিনি ভেঙে দিতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড।

বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। একই বছর ওয়ানডেতে ১৬ বছর ২৩৮ দিন বয়সে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি।

অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড রয়েছে ওয়াশিংটন সুন্দরের। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশী একাদশে সুযোগ পান কি না, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের। সুযোগ পেলে ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারেন এই কিশোর ব্যাটসম্যান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ