ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শচীনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী

ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেলে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়তে পারেন।শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।[BANGVIEWS-POST:664]মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা পাওয়ায় ইতোমধ্যে আলোচনায় রয়েছেন এই তরুণ ক্রিকেটার। এবার প্রথম একাদশে সুযোগ মিললে তিনি ভেঙে দিতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড।বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। একই বছর ওয়ানডেতে ১৬ বছর ২৩৮ দিন বয়সে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি।[BANGVIEWS-POST:658]অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড রয়েছে ওয়াশিংটন সুন্দরের। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশী একাদশে সুযোগ পান কি না, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের। সুযোগ পেলে ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারেন এই কিশোর ব্যাটসম্যান।

শচীনের ৩৭ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী