ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেরমিনের জোড়া গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

ফেরমিনের জোড়া গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
ছবি: সংগৃহীত
ফলো করুন

এক গোলের ঘাটতি থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারও তিনে নিয়ে গিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।

রোববার (৮ নভেম্বর) রাতে মেট্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা।

ম্যাচের ১০ মিনিটে আলভারেজের বাড়ানো বল পেয়ে কাছ থেকে জালে পাঠান গিওলিয়ানো সিমিওনে। শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় সফরকারীরা। তবে অ্যাতলেতিকোর দ্রুতগতির পাল্টা আক্রমণ সামলাতে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয় তাদের।

এর আগে কর্নার থেকে মার্ক পুবিলের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে বার্সার পেদ্রির শটও পোস্টে বাধা পায়।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সমতায় ফেরে বার্সেলোনা। পেদ্রির দুর্দান্ত পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ফেরমিন লোপেজ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আরও বেশি প্রভাব বিস্তার করে বার্সেলোনা। ইয়ামাল ও পেদ্রির সমন্বয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও অ্যাতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে শুরুতে সফল হচ্ছিল না তারা। এদিকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি।

অবশেষে ৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো জালের দেখা পায় বার্সেলোনা। লামিন ইয়ামালের নিখুঁত থ্রু-পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। তাঁর এই গোলেই এগিয়ে যায় সফরকারীরা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এবং অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে ফ্লিকের দল।

ট্যাগ : বার্সেলোনা লা লিগা অ্যাতলেতিকো মাদ্রিদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ফেরমিনের জোড়া গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

এক গোলের ঘাটতি থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারও তিনে নিয়ে গিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।

রোববার (৮ নভেম্বর) রাতে মেট্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা।

ম্যাচের ১০ মিনিটে আলভারেজের বাড়ানো বল পেয়ে কাছ থেকে জালে পাঠান গিওলিয়ানো সিমিওনে। শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় সফরকারীরা। তবে অ্যাতলেতিকোর দ্রুতগতির পাল্টা আক্রমণ সামলাতে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয় তাদের।

এর আগে কর্নার থেকে মার্ক পুবিলের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে বার্সার পেদ্রির শটও পোস্টে বাধা পায়।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সমতায় ফেরে বার্সেলোনা। পেদ্রির দুর্দান্ত পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ফেরমিন লোপেজ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আরও বেশি প্রভাব বিস্তার করে বার্সেলোনা। ইয়ামাল ও পেদ্রির সমন্বয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও অ্যাতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে শুরুতে সফল হচ্ছিল না তারা। এদিকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি।

অবশেষে ৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো জালের দেখা পায় বার্সেলোনা। লামিন ইয়ামালের নিখুঁত থ্রু-পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। তাঁর এই গোলেই এগিয়ে যায় সফরকারীরা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এবং অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে ফ্লিকের দল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ