ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের
ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৮৫টি প্রতিবন্ধী স্কুল চালু রয়েছে। পর্যায়ক্রমে এই শিক্ষাব্যবস্থা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, শুধু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও প্রয়োজন। এ কারণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিক সমান সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, অনেক অভিভাবক সন্তানকে সার্বক্ষণিক দেখাশোনা করতে গিয়ে নিয়মিত কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ পান না। তাদের জন্য ঘরে বসে অথবা উপযোগী পরিবেশে আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ কীভাবে তৈরি করা যায়, সরকার সে বিষয়েও কাজ করছে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য বিশেষ অনুদান দেওয়া হয়।

ট্যাগ : এ জেড এম জাহিদ হোসেন সমাজকল্যাণ মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির তথ্য চাইল সংসদীয় কমিটি

পোশাকশিল্পের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এ খাতে বিএনপির দরদ বেশি: প্রতিমন্ত্রী

গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী

অসত্য সংবাদে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ: মীর হেলাল

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিকেএসপিতে স্থায়ী ভর্তির আমন্ত্রণ পেলেন নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৪০ জন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৮৫টি প্রতিবন্ধী স্কুল চালু রয়েছে। পর্যায়ক্রমে এই শিক্ষাব্যবস্থা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, শুধু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও প্রয়োজন। এ কারণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিক সমান সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, অনেক অভিভাবক সন্তানকে সার্বক্ষণিক দেখাশোনা করতে গিয়ে নিয়মিত কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ পান না। তাদের জন্য ঘরে বসে অথবা উপযোগী পরিবেশে আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ কীভাবে তৈরি করা যায়, সরকার সে বিষয়েও কাজ করছে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য বিশেষ অনুদান দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ