ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অসত্য সংবাদে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ: মীর হেলাল

ছবি: সংগৃহীত
ফলো করুন

গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তাঁর মতে, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে সরকার, জনগণ এবং সামগ্রিকভাবে দেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সংবাদমাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও কিছু ক্ষেত্রে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এ কারণে সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে থেকে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তবে এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের মালিকদের আর্থিক সামর্থ্য ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদমাধ্যমের আয় এবং বিনিয়োগের সক্ষমতা বাড়বে। এতে সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মীর হেলাল বলেন, কোনো প্রতিষ্ঠানের অগ্রগতিতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের যথাযথ সম্মান দেওয়া উচিত। এ সময় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তিনি।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, তাঁদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। জমির সংকট থাকলে ভবিষ্যতে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি সাংবাদিকের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে মীর হেলাল বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। সাংবাদিকদের সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

গাজীপুরে শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী ভাঙচুর বা নাশকতার মাধ্যমে দেশের অর্থনীতি ও তৈরি পোশাকশিল্পের ক্ষতি করতে চাইলে তা প্রতিহত করা হবে। এ ধরনের পরিস্থিতিতে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন মীর হেলাল। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য আমিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া অনুদানের চেক বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

ট্যাগ : সাংবাদিকতা মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম প্রেসক্লাব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অসত্য সংবাদে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ: মীর হেলাল

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তাঁর মতে, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে সরকার, জনগণ এবং সামগ্রিকভাবে দেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সংবাদমাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও কিছু ক্ষেত্রে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এ কারণে সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে থেকে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তবে এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের মালিকদের আর্থিক সামর্থ্য ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদমাধ্যমের আয় এবং বিনিয়োগের সক্ষমতা বাড়বে। এতে সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মীর হেলাল বলেন, কোনো প্রতিষ্ঠানের অগ্রগতিতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের যথাযথ সম্মান দেওয়া উচিত। এ সময় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তিনি।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, তাঁদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। জমির সংকট থাকলে ভবিষ্যতে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি সাংবাদিকের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে মীর হেলাল বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। সাংবাদিকদের সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

গাজীপুরে শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী ভাঙচুর বা নাশকতার মাধ্যমে দেশের অর্থনীতি ও তৈরি পোশাকশিল্পের ক্ষতি করতে চাইলে তা প্রতিহত করা হবে। এ ধরনের পরিস্থিতিতে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন মীর হেলাল। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য আমিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া অনুদানের চেক বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ