ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী

গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

নাটোরে গ্যাস অনুসন্ধানের জন্য পরিচালিত দুটি খননকাজেই ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এসব স্থান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি শিল্পকারখানায় সরবরাহের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ জানান, নাটোরে গ্যাস উত্তোলন করা গেলে তা সুষমভাবে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বিদ্যুৎ উৎপাদন ও সৌরশক্তির ব্যবহার নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন এবং সোলার প্যানেল ব্যবহারে সরকার ভর্তুকি দিচ্ছে। কৃষিতে সেচের খরচ কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামী সেচ মৌসুমে কৃষকদের যেন পানির অভাব কিংবা বাড়তি সেচ ব্যয়ের মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নাটোরের সার্বিক সরকারি কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় আসে। পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

ট্যাগ : ইকবাল হাসান মাহমুদ জ্বালানি মন্ত্রণালয় নাটোর গ্যাস উত্তোলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরে গ্যাস অনুসন্ধানের জন্য পরিচালিত দুটি খননকাজেই ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এসব স্থান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি শিল্পকারখানায় সরবরাহের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ জানান, নাটোরে গ্যাস উত্তোলন করা গেলে তা সুষমভাবে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বিদ্যুৎ উৎপাদন ও সৌরশক্তির ব্যবহার নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন এবং সোলার প্যানেল ব্যবহারে সরকার ভর্তুকি দিচ্ছে। কৃষিতে সেচের খরচ কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামী সেচ মৌসুমে কৃষকদের যেন পানির অভাব কিংবা বাড়তি সেচ ব্যয়ের মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নাটোরের সার্বিক সরকারি কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় আসে। পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ