নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে সেরা ৪০ জন প্রতিযোগীকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এদিন একই অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারির বিভিন্ন পাশে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সেখানে উপস্থিত তরুণ-তরুণী ও খেলোয়াড়েরা।
এ সময় গ্যালারি থেকে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা। প্রধানমন্ত্রীও তাঁদের দিকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। তাঁদের এই আনন্দঘন মুহূর্তে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।














মন্তব্যসমূহ