ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মসজিদের ভেতরে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সামাজিক মাধ্যমে সমালোচনা

ছবি : সংগৃহিত
ফলো করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকসহ কয়েকজনের একটি সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনলাইনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে সভাটি অনুষ্ঠিত হয়। তবে সেখানে উপস্থিত বিএনপি নেতাদের দাবি, এটি দলীয় বা রাজনৈতিক কর্মসূচি ছিল না। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষই সভাটির আয়োজন করেছিল।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম জানান, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদের প্রতিষ্ঠান পরিচালনায় বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। সেই আর্থিক সংকট নিরসনে সহযোগিতা চাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ কয়েকজনকে আমন্ত্রণ জানায় কর্তৃপক্ষ।

তার ভাষ্য অনুযায়ী, আমন্ত্রিতরা সেখানে পৌঁছানোর আগেই মসজিদের ভেতরে অতিথিদের বসার জন্য চেয়ার ও সোফার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষই বসার এই আয়োজন করেছিল বলে দাবি করেন তিনি।

শামসুল ইসলাম আরও বলেন, কর্মসূচিটি রাজনৈতিক না হওয়ায় তারা আয়োজকদের ব্যবস্থাপনায় সভায় অংশ নেন। সেখানে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তবে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে এ ধরনের সভা আয়োজনের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনার বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আয়নুল হক সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য। তিনি জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ : বিএনপি সিরাজগঞ্জ

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের ভেতরে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সামাজিক মাধ্যমে সমালোচনা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকসহ কয়েকজনের একটি সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনলাইনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে সভাটি অনুষ্ঠিত হয়। তবে সেখানে উপস্থিত বিএনপি নেতাদের দাবি, এটি দলীয় বা রাজনৈতিক কর্মসূচি ছিল না। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষই সভাটির আয়োজন করেছিল।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম জানান, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদের প্রতিষ্ঠান পরিচালনায় বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। সেই আর্থিক সংকট নিরসনে সহযোগিতা চাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ কয়েকজনকে আমন্ত্রণ জানায় কর্তৃপক্ষ।

তার ভাষ্য অনুযায়ী, আমন্ত্রিতরা সেখানে পৌঁছানোর আগেই মসজিদের ভেতরে অতিথিদের বসার জন্য চেয়ার ও সোফার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষই বসার এই আয়োজন করেছিল বলে দাবি করেন তিনি।

শামসুল ইসলাম আরও বলেন, কর্মসূচিটি রাজনৈতিক না হওয়ায় তারা আয়োজকদের ব্যবস্থাপনায় সভায় অংশ নেন। সেখানে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তবে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে এ ধরনের সভা আয়োজনের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনার বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আয়নুল হক সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য। তিনি জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ