ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পদায়ন

মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পদায়ন
ফাইল ছবি
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ও লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে বদলি করে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির অফিস আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগ : ডিএমপি পুলিশ মিরপুর

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পদায়ন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ও লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে বদলি করে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির অফিস আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ