ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘মাইসা’র টিজারে রাশমিকার নতুন রূপ, অ্যাকশনে চমক

ছবি : সংগৃহিত
ফলো করুন

রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার সিনেমায় পরিচিত রাশমিকা মান্দান্না এবার পর্দায় হাজির হচ্ছেন একেবারে ভিন্ন অবতারে। আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজারে তাকে দেখা গেছে শক্তিশালী ও অ্যাকশননির্ভর চরিত্রে।

রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারটিতে রাশমিকার পরিচিত গ্ল্যামারাস ইমেজের বদলে উঠে এসেছে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করা এক নারীর গল্প। সিনেমাটি পরিচালনা করছেন নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে।

‘মাইসা’য় রাশমিকা অভিনয় করছেন গোণ্ড জনগোষ্ঠীর এক তরুণীর ভূমিকায়। জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করে নিজের অবস্থান তৈরি করা এই চরিত্রকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে ক্লান্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখা যায়। তবে দ্রুতই দৃশ্যপট বদলে যায়। প্রতিকূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে তাকে একের পর এক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা যায়।

কাস্তে হাতে প্রতিপক্ষের মোকাবিলা থেকে শুরু করে পানির নিচে লড়াই এবং মোটরসাইকেল চালানোর দৃশ্যও জায়গা পেয়েছে টিজারে। অ্যাকশন দৃশ্যগুলোর পাশাপাশি চরিত্রটির দৃঢ়তা ও লড়াকু মনোভাবকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার এই নতুন রূপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শক তার চরিত্র নির্বাচন এবং অ্যাকশননির্ভর অভিনয়ের প্রশংসা করেছেন।

চরিত্রটির জন্য রাশমিকাকে শারীরিকভাবে কঠোর প্রস্তুতিও নিতে হয়েছে। সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তিনি টেনডনে গুরুতর চোট পেয়েছিলেন বলে এর আগে জানিয়েছিলেন। সেই আঘাতের কারণে তাকে কিছু সময় চিকিৎসা ও বিশ্রাম নিতে হয়।

‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

রাশমিকার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিংসহ আরও অনেকে।

‘মাইসা’র মাধ্যমে রাশমিকার ক্যারিয়ারে অ্যাকশননির্ভর নারীকেন্দ্রিক চরিত্রের নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। টিজার প্রকাশের পর এখন সিনেমাটির পূর্ণাঙ্গ ট্রেলার ও মুক্তির অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

ট্যাগ : রাশমিকা মান্দান্না

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘মাইসা’র টিজারে রাশমিকার নতুন রূপ, অ্যাকশনে চমক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ