ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি কক্ষে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই একটি দল ন্যাম ভবনে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। মরিয়মের মৃত্যুর কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত। কয়েক মাস আগে ওই সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর মরিয়মের নাম আলোচনায় আসে। সে সময় নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের কার্যক্রম চলছিল। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : সাতক্ষীরা শেরেবাংলা নগর

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি কক্ষে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই একটি দল ন্যাম ভবনে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। মরিয়মের মৃত্যুর কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

মরিয়ম খাতুন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত। কয়েক মাস আগে ওই সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর মরিয়মের নাম আলোচনায় আসে। সে সময় নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের কার্যক্রম চলছিল। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ