ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কর্মসংস্থান বাড়াতে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার চান রাষ্ট্রপতি

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। এ জন্য প্রচলিত ভাষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ ও চর্চা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে অংশ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কর্মসংস্থান বাড়াতে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার চান রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। এ জন্য প্রচলিত ভাষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ ও চর্চা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে অংশ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ