ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

মৎস্য, প্রাণিসম্পদ ও ব্লু ইকোনমি খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য চাষ, সামুদ্রিক সম্পদ, প্রাণিসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি ও গবেষণায় দুই দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে একটি অনুষ্ঠানের সাইডলাইনে এ বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির পক্ষে দেশটির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে'এরামো অংশ নেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে তারা মতবিনিময় করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ মানুষের জীবিকা নির্বাহে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা তুলে ধরেন।

তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কৃষকদের মতো এসব খাতের খামারিরাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে ইতালির উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে।

বৈঠকে সামুদ্রিক মৎস্যসম্পদ এবং ব্লু ইকোনমির সম্ভাবনাও গুরুত্ব পায়। এসব খাতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সম্পদের টেকসই ব্যবহার এবং সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা হয়।

মৎস্য, প্রাণিসম্পদ ও ব্লু ইকোনমি খাতে সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ ইতালি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৎস্য, প্রাণিসম্পদ ও ব্লু ইকোনমি খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য চাষ, সামুদ্রিক সম্পদ, প্রাণিসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি ও গবেষণায় দুই দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে একটি অনুষ্ঠানের সাইডলাইনে এ বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির পক্ষে দেশটির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে'এরামো অংশ নেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে তারা মতবিনিময় করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং গ্রামীণ মানুষের জীবিকা নির্বাহে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা তুলে ধরেন।

তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কৃষকদের মতো এসব খাতের খামারিরাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে ইতালির উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে।

বৈঠকে সামুদ্রিক মৎস্যসম্পদ এবং ব্লু ইকোনমির সম্ভাবনাও গুরুত্ব পায়। এসব খাতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সম্পদের টেকসই ব্যবহার এবং সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা হয়।

মৎস্য, প্রাণিসম্পদ ও ব্লু ইকোনমি খাতে সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ