ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, এটি ব্যক্তিগত বিষয়’

এমপি নজরুলের স্ত্রীর মৃত্যুর পর জামায়াতের বক্তব্য

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, এটি ব্যক্তিগত বিষয়’
ছবি : সংগৃহিত
ফলো করুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভাষ্য, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামীর কেউ নন। গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তার ব্যক্তিগত কোনো ঘটনা নিয়ে দলের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে জামায়াত।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, এটি ব্যক্তিগত বিষয়। গাজী নজরুল বর্তমানে জামায়াতের সঙ্গে যুক্ত নন। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তদন্ত করে দেখার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি সংস্থার। এ ঘটনায় জামায়াতের কোনো বক্তব্য নেই বলে জানান তিনি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মের মরদেহ পাওয়া যায়। ঘটনার আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়।

মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত জুলাইয়ে তাকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। সে সময় গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সাংগঠনিক তদন্তের পর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরদিন জামায়াতের পক্ষ থেকে তার বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হয়।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা গাজী নজরুল ইসলাম

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, এটি ব্যক্তিগত বিষয়’

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভাষ্য, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামীর কেউ নন। গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তার ব্যক্তিগত কোনো ঘটনা নিয়ে দলের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে জামায়াত।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, এটি ব্যক্তিগত বিষয়। গাজী নজরুল বর্তমানে জামায়াতের সঙ্গে যুক্ত নন। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তদন্ত করে দেখার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি সংস্থার। এ ঘটনায় জামায়াতের কোনো বক্তব্য নেই বলে জানান তিনি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মের মরদেহ পাওয়া যায়। ঘটনার আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়।

মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত জুলাইয়ে তাকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। সে সময় গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সাংগঠনিক তদন্তের পর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরদিন জামায়াতের পক্ষ থেকে তার বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ