ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রংপুরে ডেঙ্গু রোগীদের জন্য ২০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু

রংপুরে ডেঙ্গু রোগীদের জন্য ২০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু
ছবি : সংগৃহিত
ফলো করুন

রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের সুবিধা বাড়াতে ২০ শয্যার একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ওয়ার্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ হলেও আক্রান্ত ব্যক্তিকে সময়মতো চিকিৎসার আওতায় এনে প্রয়োজনীয় পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর ফলে রংপুরে আক্রান্তদের চিকিৎসা আরও সুসংগঠিতভাবে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ শয্যার এই ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও নার্সিংসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পৃথক ব্যবস্থাপনার কারণে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সহজ হবে বলেও মনে করছে কর্তৃপক্ষ।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো রোগী যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টিকে হাসপাতাল গুরুত্ব দিচ্ছে। ডেঙ্গুর প্রকোপের মধ্যে রোগীদের দ্রুত ও প্রয়োজনভিত্তিক সেবা দেওয়ার লক্ষ্যেই পৃথক ওয়ার্ডটি চালু করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, সাধারণ রোগীদের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু সেই উদ্যোগেরই অংশ।

ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন হাসপাতালের চিকিৎসা ও নার্সিংসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পৃথক ওয়ার্ড থাকায় রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বলে জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ এবং কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রংপুর ডেঙ্গু ওয়ার্ড রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


রংপুরে ডেঙ্গু রোগীদের জন্য ২০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের সুবিধা বাড়াতে ২০ শয্যার একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ওয়ার্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ হলেও আক্রান্ত ব্যক্তিকে সময়মতো চিকিৎসার আওতায় এনে প্রয়োজনীয় পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর ফলে রংপুরে আক্রান্তদের চিকিৎসা আরও সুসংগঠিতভাবে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ শয্যার এই ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও নার্সিংসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পৃথক ব্যবস্থাপনার কারণে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সহজ হবে বলেও মনে করছে কর্তৃপক্ষ।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো রোগী যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টিকে হাসপাতাল গুরুত্ব দিচ্ছে। ডেঙ্গুর প্রকোপের মধ্যে রোগীদের দ্রুত ও প্রয়োজনভিত্তিক সেবা দেওয়ার লক্ষ্যেই পৃথক ওয়ার্ডটি চালু করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, সাধারণ রোগীদের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু সেই উদ্যোগেরই অংশ।

ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন হাসপাতালের চিকিৎসা ও নার্সিংসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পৃথক ওয়ার্ড থাকায় রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বলে জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ এবং কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ