ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রংপুরে ডেঙ্গু রোগীদের জন্য ২০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু

রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের সুবিধা বাড়াতে ২০ শয্যার একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ওয়ার্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী।রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন।উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ হলেও আক্রান্ত ব্যক্তিকে সময়মতো চিকিৎসার আওতায় এনে প্রয়োজনীয় পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর ফলে রংপুরে আক্রান্তদের চিকিৎসা আরও সুসংগঠিতভাবে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ শয্যার এই ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও নার্সিংসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পৃথক ব্যবস্থাপনার কারণে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সহজ হবে বলেও মনে করছে কর্তৃপক্ষ।রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো রোগী যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টিকে হাসপাতাল গুরুত্ব দিচ্ছে। ডেঙ্গুর প্রকোপের মধ্যে রোগীদের দ্রুত ও প্রয়োজনভিত্তিক সেবা দেওয়ার লক্ষ্যেই পৃথক ওয়ার্ডটি চালু করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, সাধারণ রোগীদের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু সেই উদ্যোগেরই অংশ।ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন হাসপাতালের চিকিৎসা ও নার্সিংসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পৃথক ওয়ার্ড থাকায় রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বলে জানান তারা।উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ এবং কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রংপুরে ডেঙ্গু রোগীদের জন্য ২০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু