ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাহসিকতা, বীরত্বপূর্ণ ভূমিকা, পেশাগত সেবায় বিশেষ অবদান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বাংলাদেশ পুলিশের ৯২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করে পুলিশ সদস্যদের এই স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়েছে।

দায়িত্ব পালনের সময় সাহস ও বীরত্ব প্রদর্শন, জনসেবায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সফল তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে পদক দেওয়া হচ্ছে।

এবার মোট চারটি ক্যাটাগরিতে ৯২ জন পুলিশ সদস্য এই স্বীকৃতি পাচ্ছেন। ক্যাটাগরিগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ অবদান ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এসব পদক দেওয়া হয়ে থাকে।

ট্যাগ : আইজিপি পুলিশ পদক

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাহসিকতা, বীরত্বপূর্ণ ভূমিকা, পেশাগত সেবায় বিশেষ অবদান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বাংলাদেশ পুলিশের ৯২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করে পুলিশ সদস্যদের এই স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়েছে।

দায়িত্ব পালনের সময় সাহস ও বীরত্ব প্রদর্শন, জনসেবায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সফল তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে পদক দেওয়া হচ্ছে।

এবার মোট চারটি ক্যাটাগরিতে ৯২ জন পুলিশ সদস্য এই স্বীকৃতি পাচ্ছেন। ক্যাটাগরিগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ অবদান ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এসব পদক দেওয়া হয়ে থাকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ