ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত
ফলো করুন

ওমান উপকূলের কাছে কৌশলগত হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির ধারাবাহিকতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে ওঠে।

এর আগের দিন অবশ্য তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। সে সময় ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় সূচকই গত ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির আশপাশে যেকোনো নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই নৌপথে নতুন করে নিরাপত্তা সংকট দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে এবং তার প্রভাব পড়েছে তেলের দামে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : জ্বালানি তেল তেলের দাম হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ওমান উপকূলের কাছে কৌশলগত হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির ধারাবাহিকতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে ওঠে।

এর আগের দিন অবশ্য তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। সে সময় ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় সূচকই গত ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির আশপাশে যেকোনো নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই নৌপথে নতুন করে নিরাপত্তা সংকট দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে এবং তার প্রভাব পড়েছে তেলের দামে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ