ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

এজবাস্টনে শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান। সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রান এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড দলে বড় পরিবর্তন আনে। প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে মাইক হেসনকে দায়িত্ব দেওয়া হয় এবং মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা ও ইমাম-উল-হকসহ সাত ক্রিকেটারকে দেশে পাঠানো হয়।

রদবদল করা দল নিয়েও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। জশ টাংয়ের ৪ উইকেট এবং ওলি রবিনসন ও জোফরা আর্চারের তিনটি করে উইকেটে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় তারা।

জবাবে ইংল্যান্ড ৪৫৩ রান করে ৩২০ রানের বিশাল লিড নেয়। হ্যারি ব্রুক ৭৫, জেমি স্মিথ ৬৯, ড্যান লরেন্স ৬৫, এমিলিও গে ৬০ এবং ওলি রবিনসন ৫০ রান করেন।

তবে দ্বিতীয় ইনিংসে সম্পূর্ণ ভিন্ন চেহারা দেখায় পাকিস্তান। শান মাসুদ ৯৫, বাবর আজম ৭৬ ও আজান আওয়াইস ৫৯ রান করেন। সবচেয়ে বড় চমক দেখান অভিষিক্ত রাজাউল্লাহ। নয় নম্বরে নেমে ৬৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংসে ৯টি ছক্কা হাঁকান তিনি। মোহাম্মদ আব্বাসের সঙ্গে নবম উইকেটে তার ১২১ রানের জুটিতে পাকিস্তান ৪৪৯ রান পর্যন্ত পৌঁছে যায়।

এর ফলে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেন ডাকেট ও এমিলিও গেকে দ্রুত হারালেও আর কোনো বিপদে পড়েনি স্বাগতিকরা।

জো রুট অপরাজিত ৬২ এবং জর্ডান কক্স অপরাজিত ৫৯ রান করে ইংল্যান্ডকে ৮ উইকেটের জয় এনে দেন। এই জয়ে দীর্ঘ ১৯ মাস পর টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড।

পাকিস্তানের জন্য সিরিজটি ছিল হতাশাজনক। তবে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের প্রতিরোধ এবং অভিষিক্ত রাজাউল্লাহর অলরাউন্ড পারফরম্যান্স সফরের শেষ দিকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

ট্যাগ : পাকিস্তান ক্রিকেট ইংল্যান্ড ক্রিকেট

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এজবাস্টনে শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান। সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রান এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড দলে বড় পরিবর্তন আনে। প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে মাইক হেসনকে দায়িত্ব দেওয়া হয় এবং মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা ও ইমাম-উল-হকসহ সাত ক্রিকেটারকে দেশে পাঠানো হয়।

রদবদল করা দল নিয়েও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। জশ টাংয়ের ৪ উইকেট এবং ওলি রবিনসন ও জোফরা আর্চারের তিনটি করে উইকেটে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় তারা।

জবাবে ইংল্যান্ড ৪৫৩ রান করে ৩২০ রানের বিশাল লিড নেয়। হ্যারি ব্রুক ৭৫, জেমি স্মিথ ৬৯, ড্যান লরেন্স ৬৫, এমিলিও গে ৬০ এবং ওলি রবিনসন ৫০ রান করেন।

তবে দ্বিতীয় ইনিংসে সম্পূর্ণ ভিন্ন চেহারা দেখায় পাকিস্তান। শান মাসুদ ৯৫, বাবর আজম ৭৬ ও আজান আওয়াইস ৫৯ রান করেন। সবচেয়ে বড় চমক দেখান অভিষিক্ত রাজাউল্লাহ। নয় নম্বরে নেমে ৬৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংসে ৯টি ছক্কা হাঁকান তিনি। মোহাম্মদ আব্বাসের সঙ্গে নবম উইকেটে তার ১২১ রানের জুটিতে পাকিস্তান ৪৪৯ রান পর্যন্ত পৌঁছে যায়।

এর ফলে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেন ডাকেট ও এমিলিও গেকে দ্রুত হারালেও আর কোনো বিপদে পড়েনি স্বাগতিকরা।

জো রুট অপরাজিত ৬২ এবং জর্ডান কক্স অপরাজিত ৫৯ রান করে ইংল্যান্ডকে ৮ উইকেটের জয় এনে দেন। এই জয়ে দীর্ঘ ১৯ মাস পর টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড।

পাকিস্তানের জন্য সিরিজটি ছিল হতাশাজনক। তবে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের প্রতিরোধ এবং অভিষিক্ত রাজাউল্লাহর অলরাউন্ড পারফরম্যান্স সফরের শেষ দিকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ