ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন অ্যাপল ওয়াচে ৮৪ ঘণ্টা ব্যাটারি, থাকছে এআই সুবিধা

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্মার্টওয়াচকে আরও শক্তিশালী স্বাস্থ্য ও ফিটনেস ডিভাইসে পরিণত করতে নতুন Apple Watch Series 12 এবং Apple Watch Ultra 4 উন্মোচন করেছে অ্যাপল। নতুন দুই মডেলেই স্বাস্থ্য পর্যবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার এবং ব্যাটারি সক্ষমতায় বড় ধরনের উন্নতি আনা হয়েছে।

Apple Watch Series 12-তে রয়েছে নতুন Health Sensing System। অ্যাপলের দাবি, উন্নত সেন্সরের মাধ্যমে আগের তুলনায় আরও ঘন ঘন হার্ট রেট ও হার্ট রেট ভ্যারিয়েবিলিটি পরিমাপ করা যাবে। এর সঙ্গে যুক্ত হয়েছে Readiness নামের নতুন একটি ফিচার।

Readiness ব্যবহারকারীর সাম্প্রতিক শারীরিক কার্যক্রম, ট্রেনিং লোড, গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য এবং ঘুমের স্কোর বিশ্লেষণ করে প্রতিদিন ০ থেকে ১০-এর মধ্যে একটি স্কোর দেখাবে। এর ভিত্তিতে ‘Recover’, ‘Pace Yourself’, ‘Ready’ কিংবা ‘Go For It’-এর মতো নির্দেশনা দেবে ঘড়িটি।

ব্যাটারির ক্ষেত্রেও Series 12-এ উন্নতি এসেছে। স্বাভাবিক ব্যবহারে একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা চলবে বলে জানিয়েছে অ্যাপল। মাত্র ১৫ মিনিট দ্রুত চার্জ করলে আরও প্রায় ১২ ঘণ্টা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। লো পাওয়ার মোডে ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ ৩৮ ঘণ্টা পর্যন্ত যেতে পারে।

অন্যদিকে দীর্ঘ সময় বাইরে থাকা, দৌড়, ট্রেকিং ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের লক্ষ্য করে আনা Apple Watch Ultra 4-এ স্বাভাবিক ব্যবহারে সর্বোচ্চ ৫০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। Low Power Mode চালু করলে তা ৮৪ ঘণ্টা পর্যন্ত বাড়বে। মাত্র ১৫ মিনিট চার্জে ১৮ ঘণ্টা স্বাভাবিক ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।

নতুন দুই ঘড়িতে Apple Intelligence-এর ব্যবহারও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। Series 12 এবং Ultra 4-এ Sound Recognition, Live Rewind, Siri Recap এবং উন্নত Shazam সুবিধা থাকবে। Live Rewind-এর মাধ্যমে কথোপকথনের আগের ১৫ সেকেন্ডের অংশ টেক্সট আকারে দেখা যাবে। Siri Recap গুরুত্বপূর্ণ কথোপকথনের সংক্ষিপ্তসার তৈরি করতে পারবে। তবে Live Rewind ও Siri Recap ২০২৬ সালের শেষ দিকে বেটা সংস্করণে চালু হবে বলে জানিয়েছে অ্যাপল।

Apple Watch Series 12 পাওয়া যাবে ৪২ ও ৪৬ মিলিমিটার আকারে। অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম ও সিরামিক কেসের একাধিক সংস্করণ থাকবে। সিরামিক সংস্করণে পার্ল হোয়াইট ও নাইট ব্লু রঙও যুক্ত করেছে অ্যাপল।

Apple Watch Ultra 4 পাওয়া যাবে ন্যাচারাল ও ব্ল্যাক টাইটানিয়াম ফিনিশে। এর ডিসপ্লেতে সর্বোচ্চ ৩ হাজার নিট উজ্জ্বলতা এবং স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে।

ভারতের বাজারে Apple Watch Series 12-এর দাম শুরু হয়েছে ৫৬ হাজার ৯০০ রুপি থেকে। Apple Watch Ultra 4-এর প্রারম্ভিক দাম ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। উভয় মডেলই ১৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হওয়ার কথা।

নতুন Apple Watch সিরিজের মাধ্যমে অ্যাপল মূলত স্মার্টওয়াচকে সময় ও নোটিফিকেশন দেখার ডিভাইসের বাইরে আরও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য, ফিটনেস ও এআই সহকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।

সূত্র: অ্যাপল

ট্যাগ : অ্যাপল

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নতুন অ্যাপল ওয়াচে ৮৪ ঘণ্টা ব্যাটারি, থাকছে এআই সুবিধা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ